News Flash

  • Home
  • দিনের খবর
  • সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি ভারতে সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
Image

সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি ভারতে সরকারের প্রধান অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দুবাই, ১৪ ফেব্রুয়ারি (হি.স.): সামাজিক ও আর্থিক অন্তর্ভুক্তি ভারতে সরকারের প্রধান অগ্রাধিকার। বুধবার সংযুক্ত আরব আমিরশাহির দুবাইয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিশ্ব গভর্মেন্টস সামিটে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “এই কারণে এখন, ৫০ কোটিরও বেশি মানুষ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ছিল না, তাঁদের ভারতে ব্যাঙ্কিংয়ের সঙ্গে যুক্ত করা হয়েছে। এটি ফিনটেক এবং ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে ভারতকে এগিয়ে নিয়ে গিয়েছে। আমরা নারী নেতৃত্বাধীন উন্নয়নকেও উৎসাহিত করেছি।”

প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “দুবাই যেভাবে বৈশ্বিক অর্থনীতি, বাণিজ্য ও প্রযুক্তির বৈশ্বিক কেন্দ্রবিন্দু হয়ে উঠছে তা একটি বড় বিষয়।” মোদী বলেছেন, “আমার সবচেয়ে বড় নীতি হল ”নূন্যতম সরকার, সর্বোচ্চ শাসন”। আমি সবসময় এমন একটি পরিবেশ তৈরির উপর জোর দিয়েছি যেখানে নাগরিকদের মধ্যে উদ্যোগ এবং শক্তির অনুভূতি বৃদ্ধি পায়।”

প্রধানমন্ত্রীর কথায়, “এখন সন্ত্রাসবাদ মানবতার সামনে নতুন চ্যালেঞ্জ নিয়ে আসছে। জলবায়ু চ্যালেঞ্জগুলি সময়ের সাথে সাথে ব্যাপক হয়ে উঠছে। একদিকে অভ্যন্তরীণ উদ্বেগ রয়েছে, অন্যদিকে আন্তর্জাতিক ব্যবস্থাকে দিশেহারা মনে হচ্ছে। এসব চ্যালেঞ্জের মধ্যে বিশ্ব গভর্মেন্টস সম্মেলনের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top