News Flash

  • Home
  • প্রধান খবর
  • লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে : অমিত শাহ
Image

লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে : অমিত শাহ

আহমেদাবাদ, ১২ ফেব্রুয়ারি (হি.স.): লোকসভা নির্বাচনে বিজেপি জিতবে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে, সোমবার এই মন্তব্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার তিনি আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি)-এর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প চালু করার পর ভাষণে একথা বলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আহমেদাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের (এএমসি) ১,৯৫০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প চালু করেন। তারপর তিনি বক্তৃতা দিয়ে বলেন, আসন্ন লোকসভা নির্বাচনের ফলাফল নিয়ে জনগণের মনে কোনো সন্দেহ নেই। কারণ তাঁরা সকলেই জানে যে বিজেপি লোকসভা নির্বাচনে ৩৭০টি আসনে এবং এনডিএ ৪০০টিরও বেশি আসনে বিজয়ী হবে। শাহ কংগ্রেসকেও কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১০ বছরের শাসনের মধ্যে, প্রথম ৫ বছর বিরোধী দলের খোঁড়া গর্ত ভরাট করতে সময় চলে গিয়েছে। আরও ৫ বছর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি স্থাপনের বছর।তিনি আরও বলেন যে, গত ১০ বছরে প্রধানমন্ত্রী মোদী অনেক কাজের গতি বাড়িয়েছেন এবং বিভিন্ন ক্ষেত্রে সঠিক দিক নির্দেশ করেছেন। বিভিন্ন লক্ষ্যগুলিও পূরণ করেছেন যা কল্পনা করা কঠিন ছিল।

Releated Posts

পশ্চিমবঙ্গ দিবসে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, রাজ্যের উন্নতি ও সমৃদ্ধি কামনা

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে শনিবার রাজ্যের মানুষকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি পশ্চিমবঙ্গের উন্নতি…

ByByNews Desk Jun 20, 2026

তৃণমূলে ভাঙন নীতিহীন রাজনীতির প্রতিফলন : শশী থারুর

নয়াদিল্লি, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের ভাঙন এবং দলের একাংশের এনডিএ-র প্রতি সমর্থন ঘোষণাকে কেন্দ্র করে তীব্র…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

তৃণমূলের সব সাংগঠনিক পদ থেকে ইস্তফা জ্যোতিপ্রিয় মল্লিকের, কারণ হিসেবে জানালেন শারীরিক অসুস্থতা

কলকাতা, ১৯ জুন (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক দলের সমস্ত সাংগঠনিক পদ…

ByByTaniya Chakraborty Jun 19, 2026

৬২০ কেজিরও বেশি পোস্ত খোল পাচার মামলায় ৬ জনকে ১৫ বছরের কারাদণ্ড, প্রত্যেকের ২ লক্ষ টাকা জরিমানা

জয়পুর, ১৯ জুন (আইএএনএস) : আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের বিরুদ্ধে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। ২০২১…

ByByTaniya Chakraborty Jun 19, 2026
Scroll to Top