News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে পাম্পে পেট্রোল না পেয়ে পথ অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ
Image

সাব্রুমে পাম্পে পেট্রোল না পেয়ে পথ অবরোধ করলেন ক্ষুব্ধ জনগণ

ppetrolনিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ১৬ জুলাই ৷৷ পেট্রোল ও ডিজেল এর জন্য সাব্রুম – আগরতলা জাতীয় সড়ক তিন ঘন্টা অবরোধ করলো গ্রাহকরা৷ সাব্রুমের দমদমাতে জাতীয় সড়কের পাশে এই বিওসি৷ গতকাল এই বিওসি-তে পেট্রোল এসেছিল৷ সকাল থেকে বাইকে ১০০ টাকা অটু ও মারতিতে ২০০ টাকা করে সন্ধ্যা পর্যন্ত তেল দেয় বিওসি কর্তৃপক্ষ৷ সন্ধ্যায় পরে বিভিন্ন গ্রাহক দের তেল দেওয়া বন্ধ করে দিয়ে বিওসি কর্তৃপক্ষ বলে, কাল সকাল থেকে তেল দেবে বলে তাদেরকে জানিয়ে দেন৷ এর জন্য আজ সকাল থেকে বৃষ্টিতে ভিজে দীর্ঘ লাইন ধরেন গ্রাহকরা৷ সকাল ৭ টার সময় বিওসি এক কর্মী বলেছেন তেল নেই তেল দেওয়া হবে না৷ এই কথা শুনতে পেয়ে গ্রাহকরা বিক্ষোপ্ত হয়ে তিন ঘন্টার মত বিওসি পাশে সাব্রুম আগরতলা জাতীয় সড়ক আটক করে রাখেন৷ তিন ঘন্টা জাতীয় সড়ক সকাল থেকে অবরোধ করার পরও সাব্রুম মহকুমার প্রশাসনের পক্ষ থেকে কাউকে দেখা যায় নি৷ গ্রাহকদের অভিযোগ পেট্রোলিয়াম এজেন্সির বিওসি মালিক এই বিওসি থেকে চোরা ব্যাবসাকারীদের পেট্রোল ও ডিজেল ব্যবসায়ীদের কাছে বাঁকা পথে বিক্রি করছে বিওসি কর্তৃপক্ষ৷ দীর্ঘ অনেক বছর ধরে এই বিওসিতে প্রতি দিন বড় গাড়ীর চালক, অটোরিক্সা, দ্বীচক্র বাইক, সুকটার বিওসিতে পেট্রোল ও ডিজেল কিনতে গেলে কর্তৃপক্ষ পেট্রোল ডিজেল নেই বলে পোষ্টার লাগিয়ে দেয়৷ এই বিষয় নিয়ে ছোট গাড়ী, বড়গাড়ী, বাইক, সুকটার চালকদের মধ্যে ভোক্ষ সৃষ্টি হয়৷ মহকুমারের প্রশাসন সব জেনে শুনেও চুপ থাকে৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top