News Flash

  • Home
  • Uncategorized
  • চৌদ্দ মাসের সন্তান ও স্বামীকে ফেলে যুবককে নিয়ে পলাতক গৃহবধূ আটক
Image

চৌদ্দ মাসের সন্তান ও স্বামীকে ফেলে যুবককে নিয়ে পলাতক গৃহবধূ আটক

lock upনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৬ জুলাই৷৷ চৌদ্দমাসের সন্তান ও স্বামীকে ছেড়ে প্রতিবেশী যুবকের সাছে পালিয়ে যাওয়া এক গৃগবধূকে আটক করা হয়েছে৷ সেই সঙ্গে আটক করা হয়েছে যুবকটিকেও৷ ঘটনা খোয়াইয়ে৷ সংবাদে প্রকাশ গত ৫ মার্চ খোয়াই থানার সিঙ্গিছড়া এলাকায় স্বামী ও চৌদ্দ মাসের শিশুকে ফেলে এক গৃহবধূ পরকীয়া প্রেমে পড়ে ঐ পাড়ারই এক যুবকের সাথে পালিয়ে যায়৷ এই ব্যাপারে পলাতক স্ত্রীর স্বামী ও পরিবারের লোকজন খোয়াই থানায় একটি নিখোঁজ সংক্রান্ত ডাইরী করেন৷ কিন্তু পুলিশ তৎক্ষনাৎ কোন উদ্যোগ গ্রহণ করেনি৷ চারমাস ধরে শিশুকন্যাকে নিয়ে অসহায় পিতা মহা বিপাকে পড়ে আছেন৷ আইনী জটিলার কারনে তিনি দ্বিতীয় বিয়েও করতে পারছেন না৷ সিঙ্গিছড়া এলাকার বিভু শব্দকর নামে একুশ বছরের এক যুবকের সাথে নতুন সংসার পেতে ভালই রয়েছে সিমা শব্দকর৷ এদিকে স্বামী সুকান্ত দেবনাথ চরম দুর্দশায় রয়েছে৷
বারবার পুলিশের দ্বারস্থ হয়েছেন সুকান্ত৷ শেষ পর্যন্ত খোয়াই থানার ওসি শান্তিভূষণ ভূঁইয়া এই বিষয়ে তৎপরতা চালায়৷ শনিবার আটক করা হয় সিমা ও বিভুকে৷ নিয়ে যাওয়া হয় খোয়াই থানায়৷ গৃহবধূর ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে৷ বোঝাপড়ার মাধ্যমে সিমা শব্দকরকে তার স্বামীর ঘরে ফিরিয়ে দেওয়ার প্রাথমিক চেষ্টা করা হবে৷ যদিও সিমা একগুয়েমি করে চলেছে যে সে সুকান্তের সাথে আর সংসার করতে রাজি নয়৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top