News Flash

  • Home
  • প্রধান খবর
  • ২০২৪ সালে আমাদের সরকার গঠন হলে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হবে : মল্লিকার্জুন খাড়গে
Image

২০২৪ সালে আমাদের সরকার গঠন হলে তিনটি কৃষি আইন প্রত্যাহার করা হবে : মল্লিকার্জুন খাড়গে

লুধিয়ানা, ১১ ফেব্রুয়ারি (হি.স.): কৃষি আইন নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আক্রমণ শানালেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। রবিবার পঞ্জাবের লুধিয়ানায় এক জনসভায় খাড়গে বলেছেন, “যদি তাঁরা (কেন্দ্রীয় সরকার) তিনটি কৃষি আইন বাতিল না করে, আমাদের সরকার ২০২৪ সালে গঠিত হবে এবং আমরা এই আইনগুলি বাতিল করব।” খাড়গে আরও বলেছেন, “তাঁরা তিনটি কৃষি আইন স্থগিত করলেও, তা বাতিলের বিজ্ঞপ্তি এখনও আসেনি। আসলে বিক্ষোভ শেষ করতে তাঁরা আইন স্থগিত করেছে, এটা মোদীর চালাকি।”

খাড়গে এদিন আরও বলেছেন, “আমি পঞ্জাবের কৃষকদের অভিনন্দন জানাই, যারা ৩টি কালো কৃষি আইনের বিরুদ্ধে লড়াই শুরু করেছেন। সুনির্দিষ্টভাবে কৃষকদের শেষ করার ষড়যন্ত্র করা হচ্ছে। দেশের কৃষিকে গুটিকয়েক কর্পোরেটের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা তৈরি হয়েছে। কিন্তু আপনাদের আন্দোলন কৃষিকে বাঁচিয়েছে। স্বাধীনতার পর প্রথমবার, প্রতিটি কৃষকের ওপর হেক্টরপ্রতি ২৫ হাজার কর আরোপ করা হয়েছিল।”

Releated Posts

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top