News Flash

  • Home
  • Uncategorized
  • ব্যক্তিগত শত্রুতার জেরে গলা কেটে আড়াইশ মোরগ জবাই
Image

ব্যক্তিগত শত্রুতার জেরে গলা কেটে আড়াইশ মোরগ জবাই

Murderনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ জুলাই৷৷ ব্যক্তিগত শত্রুতার জেরে  প্রায় আড়াইশ ব্রয়লার মোরগ ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুসৃকতিরা৷ শনিবার ভোরে ঘটনাটি ঘটে উদয়পুর মহকুমার মহারাণী হীরাপুর এলাকায়এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে৷ হীরাপুর চার নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ীর হাসেম মিয়ার ব্রয়লার ফার্মের আড়াইশ ব্রয়লার মোরগ এলোপাথারি কুপিয়ে হত্যার ঘটনায় গোটা এলাকায় চঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ প্রসঙ্গত, শনিবার ভোর চারটায় হাসেম মিয়ার ছেলে আবাইদুল ইসলাম তার মারুতী ভ্যানে গ্যাস ভর্ত্তি করার জন্য ব্রহ্মাবাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন৷ তাদের বসত ঘর থেকে ফার্মের দূরত্ব প্রায় ১৫০ মিটার হবে৷ ফার্মের কাছে আসতেই দেখেন ফার্মের দরজা খোলা৷ প্রথমে আবাইদুল ভেবেছিলেন  হয়ত তার বাবা ফার্মে ঢুকেছেন৷ একটু এগোতেই আবাইদুল দেখতে পান দরজার তালা ভাঙ্গা৷ ভিতরে ঢুকে দেখেন গোটা ফার্মের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে গলা কাটা মোরগের দেহ৷ সারা ঘর রক্তাক্ত হয়ে আছে৷ সঙ্গে সঙ্গেই তিনি বাবা হাসেম মিয়া এবং বড় ভাই রহিদুল ইসলামকে ডেকে আনে৷ অবস্থা দেখে তারা সঙ্গে সঙ্গেই মহারানী ফাঁড়িতে খবর দেন৷ ওসি পরিমল রায় সহ অন্যান্য পুলিশ কর্মীরা ছুটে আসনে৷ এই ঘটনার ব্যাপারে একটি মামলা নেওয়া হয়েছে৷ খবর পেয়ে ছুটে যান গোমতী জেলা পরিষদের অগ্রি স্ট্যান্ডিং কমিটির সভাপতি ওয়াজ উদ্দীন আহমেদ৷ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি৷ পুলিশের আশঙ্কা ব্যক্তিগত শত্রুতার জেরে দুসৃকতিরা এই ব্রয়লার মোরগ নিধন করেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top