News Flash

  • Home
  • দেশ
  • ভারতরত্ন সম্মানকে স্বাগত জানাচ্ছি : সোনিয়া গান্ধী
Image

ভারতরত্ন সম্মানকে স্বাগত জানাচ্ছি : সোনিয়া গান্ধী

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.) : লালকৃষ্ণ আডবানি এবং কর্পুরী ঠাকুরের পর এবার আরও তিনজনের নাম ভারতরত্ন সম্মান দেওয়ার জন্য ঘোষণা করা হল। এঁনারা তিনজন হলেন, প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং ডঃ এম এস স্বামীনাথনজি। এই সম্মান ঘোষণার পর প্রাক্তন কংগ্রেস সভানেত্রী তথা কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।

তিনি শুক্রবার সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এঁনাদের ভারতরত্ন প্রদানে আনন্দ প্রকাশ করেন। তিনি বলেন, আমি এই সম্মান জানানোকে স্বাগত জানাচ্ছি। সোনিয়া শুক্রবার সংসদ ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং সবুজ বিপ্লবের জনক ডঃ এমএস স্বামীনাথনজিকে ভারতরত্ন প্রদানে আনন্দ প্রকাশ করেছেন। অন্যদিকে, প্রবীণ কংগ্রেস নেতা রাজীব শুক্লা এই সম্পর্কে বলেছেন, চৌধুরী চরণ সিং, প্রাক্তন প্রধানমন্ত্রী পি ভি নরমসিমহা রাও এবং ডঃ এম এস স্বামীনাথনজি দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ভারতরত্ন সম্মানকে রাজনীতির বাইরের দৃষ্টিভঙ্গি দিয়ে দেখা উচিত বলেও মন্তব্য করেন শুক্লা।

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top