News Flash

  • Home
  • দেশ
  • মেডিক্যাল বোর্ড গঠন না করেই তড়িঘড়ি তরুণীর গর্ভপাত, প্রশ্ন হাই কোর্টের
Image

মেডিক্যাল বোর্ড গঠন না করেই তড়িঘড়ি তরুণীর গর্ভপাত, প্রশ্ন হাই কোর্টের

কলকাতা, ৯ ফেব্রুয়ারি (হি.স.): অন্তঃসত্ত্বা তরুণীর গর্ভপাতের জন্য আগে মেডিক্যাল বোর্ড গঠন করতে বলেছিল কলকাতা হাই কোর্ট। কিন্তু সেই বোর্ড গঠন না করেই তড়িঘড়ি তরুণীর গর্ভপাত করান কলকাতার বাঙুর হাসপাতালের চিকিৎসকেরা। তার পরই এই বিষয়ে ওই চিকিৎসদের কাছে কৈফিয়ত তলব করে উচ্চ আদালত।

শুক্রবার হাই কোর্টে বিচারপতি সব্যসাচী ভট্টাচার্যের এজলাসে একটি রিপোর্ট দিয়ে তড়িঘড়ি গর্ভপাত করানোর কারণ ব্যাখ্যা করলেন বাঙুরের চিকিৎসকেরা।

শুক্রবার মেডিক্যাল রিপোর্ট দিয়ে চিকিৎসকেরা আদালতকে জানিয়েছেন, যদি তাঁরা মেডিক্যাল বোর্ড গঠন করে, তার পর বোর্ডের দেওয়া রিপোর্ট হাই কোর্টে জমা দিয়ে গর্ভপাত করানোর প্রক্রিয়া শুরু করতেন, তবে ওই তরুণীর শারীরিক পরিস্থিতির আরও অবনতি হতে পারত।

আরও বিলম্ব হলে ওই তরুণীর জীবনহানি হতে পারতও বলে আদালতকে জানান চিকিৎসকেরা। একই সঙ্গে চিকিৎসকেরা জানান, তরুণীর শরীর থেকে রক্তপাত হচ্ছিল। তাই দ্রুত তাঁর গর্ভপাত করানো প্রয়োজন ছিল।

চিকিৎসকদের বক্তব্য শুনে বিচারপতি ভট্টাচার্য বলেন, “আদালতের নির্দেশ কার্যকর না করে চিকিৎসকেরা এ ক্ষেত্রে ঠিক করেছেন, কোনও ভুল করেননি।” একই সঙ্গে তিনি জানান, আদালত ওই চিকিৎসকদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করবে না।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top