News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নিয়োগের দাবিতে শিক্ষাদফতরে ডেপুটেশন টেট উত্তীর্ণদের
Image

নিয়োগের দাবিতে শিক্ষাদফতরে ডেপুটেশন টেট উত্তীর্ণদের

আগরতলা, ৯ ফেব্রুয়ারি: নিয়োগের দাবিতে ফের শিক্ষা ভবনে ডেপুটেশনে মিলিত হয়েছেন টেট উত্তীর্ণ বেকার যুবক যুবতীরা। তাঁদের দাবি, লোকসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করা হোক।

তাঁদের অভিযোগ, গত ২০২২ সালে টেট পরীক্ষায় হয়েছিল। তাতে ৩৬১ জন পরীক্ষার্থীরা উত্তীর্ণ হয়েছিলেন। কিন্তু টিআরবিটি এখনো পর্যন্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করছে না । এ বিষয়ে একাধিকবার মাস যাবৎ মুখ্যমন্ত্রী থেকে শুরু করে অন্যান্য মন্ত্রীর দরজায় কড়া নাড়লেও তাদের দাবি পূরনের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। তাই তাঁরা বাধ্য হয়ে আজ নিয়োগের দাবিতে শিক্ষা ভবনের সামনে ডেপুটেশনে মিলিত হয়েছেন।

জনৈক উত্তীর্ণ পরীক্ষার্থী জানিয়েছেন, শিক্ষা দফতর থেকে ইতিবাচক আশ্বাস পাওয়া গিয়েছে। তাছাড়া, লোকসভা নির্বাচনের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করে রাজ্যে শিক্ষক স্বল্পতা দূর করার জন্য শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তাঁরা।

Releated Posts

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026

ত্রিপুরা বার অ্যাসোঃ নির্বাচন : সভাপতি পদে পৃথা দেব পাল, সহ-সভাপতি পদে জিবন কৃষ্ণ সেন ও সম্পাদক পদে ভাস্কর দেববর্মা জয়ী

নিজস্ব সংবাদদাতা, আগরতলা, ১৩ জুন: ত্রিপুরা বার এসোসিয়েশনের নির্বাচনে জয় জয়কার সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থীদের। ত্রিপুরা বার অ্যাসোসিয়েশন…

ByByReshmi Debnath Jun 14, 2026

আদরের ছেলের আক্রমণে রক্তাক্ত বৃদ্ধা মা, প্রাণ বাঁচাতে থানায় অভিযোগ

আমতলী, ১৪ জুন: যে সন্তানকে বুকের মধ্যে আগলে রেখে বড় করেছেন, জীবনের শেষ বেলায় সেই সন্তানের হাতেই নির্যাতনের…

ByByReshmi Debnath Jun 14, 2026

রাজ্যে অয়েল পাম চাষ পৌঁছাল ৩,৫০০ হেক্টরের বেশি এলাকায়: মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা: ত্রিপুরায় ভোজ্য তেল উৎপাদনে স্বনির্ভরতার লক্ষ্যকে সামনে রেখে রাজ্য সরকার অয়েল পামচাষ সম্প্রসারণে একাধিক গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ…

ByByReshmi Debnath Jun 13, 2026
Scroll to Top