News Flash

  • Home
  • দেশ
  • যখন ভক্তির কথা আসে; কিছু মানুষ মনে করে ভক্তি, যুক্তি ও আধুনিকতা পরস্পরবিরোধী বিষয় : প্রধানমন্ত্রী
Image

যখন ভক্তির কথা আসে; কিছু মানুষ মনে করে ভক্তি, যুক্তি ও আধুনিকতা পরস্পরবিরোধী বিষয় : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : যখন ভক্তির কথা আসে; তখন কিছু মানুষ মনে করে ভক্তি, যুক্তি ও আধুনিকতা পরস্পরবিরোধী বিষয়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, কিন্তু, প্রকৃতপক্ষে ঈশ্বরের প্রতি ভক্তি আমাদের ঋষিদের দেওয়া একটি মহান দর্শন। ভক্তি হতাশা নয়, এটি আশা এবং আত্মবিশ্বাস। ভক্তি ভয় নয়, উদ্দীপনা। প্রধানমন্ত্রী মোদী বৃহস্পতিবার দিল্লির ভারত মণ্ডপমে শ্রীল প্রভুপাদজির ১৫০-তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মোদী বলেছেন, “আজ এই উপলক্ষে আমি শ্রীল প্রভুপাদজির স্মরণে একটি পোস্টাল স্ট্যাম্প এবং একটি স্মারক মুদ্রা প্রকাশ করার সৌভাগ্যও পেয়েছি। আমরা এমন এক সময়ে প্রভুপাদ গোস্বামীজির ১৫০-তম জন্মবার্ষিকী উদযাপন করছি যখন, মাত্র কয়েকদিন আগে একটি বিশাল রাম মন্দিরের শত বছরের স্বপ্ন পূরণ হয়েছে। চৈতন্য মহাপ্রভু ছিলেন কৃষ্ণ প্রেমের প্রতীক। তিনি আধ্যাত্মিকতা ও আধ্যাত্মিক চর্চাকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করে তুলেছিলেন। তিনি আমাদের বলেছিলেন, শুধুমাত্র ত্যাগের মাধ্যমে নয়, আনন্দের মাধ্যমেও ঈশ্বর লাভ করা যায়।”

Releated Posts

মসজিদের সামনে গণেশ মিছিল নিয়ে পুলিশ আধিকারিকের মন্তব্যের প্রতিবাদ, মুসলিমদের বিরুদ্ধে নয়: বিজেপি সাংসদ যদুবীর

মহীশূর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): কর্নাটকের মহীশূর-কোডাগু লোকসভা আসনের বিজেপি সাংসদ এবং রাজপরিবারের সদস্য যদুবীর কৃষ্ণদত্ত চামরাজা ওয়াদিয়ার বুধবার…

ByByNews Desk Sep 16, 2026

চিটফান্ড মামলায় কলকাতার ছয় জায়গায় ইডির হানা

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বহু কোটি টাকার চিটফান্ড মামলার তদন্তে বুধবার কলকাতার ছয়টি জায়গায় একযোগে তল্লাশি অভিযান চালাচ্ছে…

ByByNews Desk Sep 16, 2026

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top