News Flash

  • Home
  • দেশ
  • মহারাষ্ট্রের রত্নাগিরিতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলো ১৯ জন যাত্রী
Image

মহারাষ্ট্রের রত্নাগিরিতে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলো ১৯ জন যাত্রী

রত্নাগিরি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): মহারাষ্ট্রের রত্নাগিরি জেলায় আগুন লাগল একটি চলন্ত বাসে। মঙ্গলবার রাতের এই দুর্ঘটনায় চালকের তৎপরতায় অল্পের জন্য প্রাণে বেঁচে যান ১৯ জন যাত্রী। জানা গিয়েছে, রত্নাগিরি জেলার মুম্বই-গোয়া হাইওয়ের মাহাদে সাবিত্রী নদীর উপর সেতুতে মঙ্গলবার রাতে হঠাৎ একটি চলন্ত বাসে আগুন ধরে যায়। আগুন ছড়িয়ে পড়ার আগেই চালক বাসে থাকা যাত্রীদের নিরাপদে বাস থেকে নামিয়ে প্রাণে বাঁচান। দমকল বিভাগ ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

মুম্বই-গোয়া হাইওয়েতে মঙ্গলবার রাত ১.৪৫ মিনিট নাগাদ সাবিত্রী নদীর সেতুর উপর এই দুর্ঘটনাটি ঘটে। টায়ারে হঠাৎ আগুন ধরে যায়। চালক আগুন লেগেছে বুঝতে পেরে বাস থামিয়ে যাত্রীদের ঘুম থেকে তুলে বাস থেকে নামিয়ে দেন। কিছুক্ষণের মধ্যেই টায়ারের আগুন পুরো বাসটিকে গ্রাস করে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top