News Flash

  • Home
  • Uncategorized
  • খোয়াইয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা রাস্তাঘাট ও শিক্ষা নিয় অসন্তোষ প্রকাশ
Image

খোয়াইয়ে মুখ্যমন্ত্রীর পর্যালোচনা সভা রাস্তাঘাট ও শিক্ষা নিয় অসন্তোষ প্রকাশ

CMKHWনিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৩ জুলাই ৷৷ বুধবার সকালে প্রশাসনিক গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে খোয়াই পৌছলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সঙ্গে ছিলেন মন্ত্রীসভার অন্যান্য সদস্যরাও৷ প্রথমেই মুখ্যমন্ত্রী পৌছান খোয়াই ডাক বাংলোতে৷ মুখ্যমন্ত্রীর খোয়াই সফরকে কেন্দ্র করে বুধবার খোয়াই শহর ছিল সাজো সাজো রব৷ রাস্তা-ঘাট যেমন ঝকঝক করছিল, তেমনি বিদ্যুৎ পরিষেবা একবারের জন্যও বিঘ্নিত হয়নি৷ এমনকি পানীয় জল সরবরাহ হয় নিয়ম মেনে দিনে দু’বার৷ একইভাবে মুখ্যমন্ত্রীর খোয়াই সফরকে কেন্দ্র করে ট্রাফিক ব্যবস্থা ছিল চোখে পড়ার মতো৷ অথচ দীর্ঘদিন যাবত খোয়াইতে পানীয় জল, বিদ্যুৎ ও রাস্তা-ঘাটের সমস্যা নিয়ে নাজেহাল খোয়াইবাসী৷ তেমনি ট্রাফিক ব্যবস্থার ভঙুর অবস্থার মধ্যে নিত্যদিনই জনসাধারনকে ভোগান্তির স্বীকার হতে হয়৷ তবে বুধবার দিনটি ছিল ঝা-চকচকে৷ তাই খোয়াইবাসীর দাবি মুখ্যমন্ত্রী যেন বারবার খোয়াই সফর করেন৷ যদিও একই দিনে দু-দুটি পর্যালোচনা সভা করার পর খোয়াইয়ে পানীয় জল ও রাস্তা-ঘাটের দূরাবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রীও৷
খোয়াই জেলার আইন শৃঙ্খলা ও প্রশাসনিক পর্যালোচনা সভায় খোয়াই জেলার সার্বিক পরিস্থিতির বিষয়ে আলোচনার পাশাপাশি প্রতিটি থানায় মামলার পরিসংখ্যান এবং কি ধরনের মামলা হচ্ছে তারও খোঁজ খবর নেন মুখ্যমন্ত্রী৷ খোয়াই জেলায় অধিক মাত্রায় মহিলা সংক্রান্ত মামলার পরিসংখ্যান দেখে মুখ্যমন্ত্রী আশ্চর্য্য হেেঃয়ছন বলে জানা যায়৷ মহিলা সংক্রান্ত অপরাধ বৃদ্ধির কারন ও তার বিচার বিশ্লেষন করে এই ধরনের অপরাধ কমানোর কথা বলেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ একই সাথে জেলার পুলিশের পরিকাঠামো উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নিতে এবং মুখ্যমন্ত্রী৷ সার্বিকভাবে মানুষকে প্রয়াসের মাধ্যমে সচেতন করে সামাজিক অপরাধ কমানোর উপর গুরুত্ব আরোপ করতে পুলিশের ডিজিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এছাড়া জুয়ার রমরমা বন্ধে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহনের কথাও বলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ সভায় খোয়াই জেলার প্রতিটি থানার পরিস্থিতি সম্পর্কে অবগত হন মুখ্যমন্ত্রী৷ সীমান্ত সমস্যা ও অপরাধ যাতে না ঘটে তার প্রতি নজর দিতেও বলেন৷ অপরদিকে দিনের দ্বিতীয় পর্যালোচনা সভাটি হয় জেলার অন্যান্য দপ্তরগুলির উচ্চপদস্থ ও পদস্থ আধিকারিকদের নিয়ে৷খোয়াই জেলায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচী রূপায়ণের ফলে মানুষের জীবনমান ও অর্থনৈতিক উন্নয়ন পরিলক্ষিত হলেও গত কয়েক বছরে মাধ্যমিক ও দ্বাদশের পরীক্ষায় ফলাফল তেমন আশানুরূপ হচ্ছেনা৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী বলেন, ছেলেমেয়েদের সুকলে আনতে হবে এবং তাদের ক্লাশ রুম স্টাডির উপর বেশী করে গুরত্ব দিতে হবে৷ আজ বিকালে খোয়াই জেলা শাসকের কার্যালয়ে খোয়াই জেলা ভিত্তিক বিভিন্ন দপ্তরের আধিকারিকদের নিয়ে এক পর্যালোচনা সভা করেন মুখ্যমন্ত্রী মানিক সরকার৷ এই পর্যালোচনা সভায় শিক্ষা দপ্তরের আলোচনা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, শিক্ষকরা ঠিকমতো সুকলে যান কিনা ঠিকমতো পাঠদান করেন কিনা, তা নিয়মিত দেখা দরকার৷ তিনি বলেন, শিক্ষকদের সময়ে সুকলে আসতে হবে, প্রার্থনা সভায় নিয়মিত উপস্থিত থাকবে হবে৷ শিক্ষকদের নিজের লেসন নিজেকেই সম্পন্ন করতে হবে৷ পড়ানোর পর ছাত্র-ছাত্রীরা সেই বিষয়টি ঠিকভাবে বুঝতে পেরেছে কিনা তা-ও শিক্ষকদেরই এসেসমেন্ট করতে হবে৷ উল্লেখ্য, পর্যালোচনা সভায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ২০১৬ সালে মাধ্যমিক পরীক্ষায় জেলার পাশের হার ৪৬৭৫ শতাংশ৷ ২০১৫ সালে ছিল ৫৮৫৪ শতাংশ৷ অন্যদিকে, ২০১৬ সালে উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় পাশের হাত ৬৯৬৯ শতাংশ, ২০১৫ সালে ছিল ৭৩৪৭ শতাংশ৷ দুটি পরীক্ষাতেই আগেরবারের চেয়ে এবছর পাশের হ ার কমে যাওয়ায় মুখ্যমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন এবং ষষ্ঠ থেকে অস্টম শ্রেণী পর্যন্ত ছেলে মেয়েদের পড়াশুনার ভিত্তিটা ভালভাবে তৈরী করে দিতে পরামর্শ দেন৷ জেলার প্রধান শিক্ষকদের নিয়ে নিদিষ্ট সময় পর পর পর্যালোচনা সভা করতে বলেন তিনি৷ এছাড়াও সুকলগুলোতে সারপ্রাইজি ভিজিট করতে নির্দেশ দেন৷ জিলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিগুলির সভায় শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে আলোচনা করতে বলেছেন তিনি৷
খোয়াই জেলার পর্যালোচনা সভায় মূলত সড়ক যোগাযোগ, বিদ্যুতায়ন, সেচ, পানীয় জল ও স্বাস্থ্য বিধি, হাউজিং প্রকল্প, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি হর্টিকালচার, মৎস্য, প্রাণী সম্পদ, বন প্রভৃতি দপ্তরের বিভিন্ন কর্মসূচীর পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী৷ পূর্ত দপ্তরের পক্ষ থেকে জানানো হয় জেলায় ৯৯০ টি জনবসতির মধ্যে ৭৩৭ টি জনবসতিতে সড়ক যোগাযোগ গড়ে তোলা হয়েছে৷ এছাড়া, ২২টি জনবসতিতে সড়ক যোগাযোগের কাজ চলছে৷ ৭১ কিলোমিটার রাস্তা সংস্কারের জন্য উদ্যোগ নেওয়া হয়েছে৷ বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, ১১৩৭টি ঞ্ঝজনবসতির মধ্যে ১০৭৯টি বসতিতে ইতিমধ্যেই বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হয়েছে৷ চলতি বছরে আরও ৩৫টি জনবসতিতে বিদ্যুৎ সংযোগ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে৷ ২০১৭-১৮-এর মধ্যেই সব অবিদ্যুতায়িত বসতিতে বিদ্যুৎ সংযোগের কাজ শেষ করতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
জল সম্পদ দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, খোয়াই জেলায় মোট কৃষি জমির পরিমান ৪০১৭৯ হেক্টর৷ এর মধ্যে ইতিমধ্যেই দপ্তরের পক্ষ থেকে ১৬৪৭৬ হেক্টর জমি সেচের আওতায় আনা সম্ভব হয়েছে৷ আরও ১৬৪৭ হেক্টর জমি সেচের আওতায় আনতে দপ্তরের পক্ষ থেকে আগামী দিন বছরের জন্য একটি অ্যাকশন প্ল্যানও নেওয়া হয়েছে৷ ২০১৮-১৯ এর মধ্যে মোট কৃষি জমির ৬০ শতাংশ জমিকে সেচের আওতায় আনতে অ্যাকশন প্ল্যান তৈরী করতে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন৷ পানীয় জল ও স্বাস্থ্য বিধি দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জেলার ১১৭৩টি বসতির মধ্যে সবগুলিতেই পানীয় জলের ব্যবস্থা রয়েছে৷ কোন এন সি পাড়া নেই৷ এর মধ্যে ৬১১টি পাড়া রয়েছে পিসি৷ ২০১৮ এর মধ্যে এগুলিকে এফ সি করার জন্য দপ্তরের পক্ষ থেকে পরিকল্পনা নেওয়া হয়েছে৷
জেলা শাসক জানান, ২০১৫-১৬ সালে ২৫৭৬টি বাসগৃহ তৈরী করার কাজ হাতে নেওয়া হয়েছিল৷ আগামী আগষ্ট মাসে এগুলির কাজ শেষ হবে৷ এছাড়াও গ্রামাঞ্চলে ১৫১৮৩টি পরিবারকে শৌচাগার তৈরী করে দেওয়া হবে রেগার মাধ্যমে৷ তেলিয়ামুড়া ও খোয়াইয়ের শহরের রাস্তার পাশেই ব্লক হেড-কোয়ার্টারগুলিতে এবং গ্রামের বড় বড় বাজারগুলিতে পাবলিক টয়লেট তৈরী করে দেওয়ার জন্য উদ্যোগ নিতে বলেন মুখ্যমন্ত্রী ৷ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে জানানো হয়, স্বাস্থ্য কেন্দ্র কিংবা হাসপাতালে একশ শতাংশ প্রসব সুনিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ এক্ষেত্রে আশাকর্মীদের বিশেষ ভাবে দায়িত্ব দেওয়া হয়েছে৷ আশাকর্মীরা নিয়মিতভাবে বাড়ি বাড়ি গর্ভবতী মায়েদের খোঁজ খবর নিচ্ছেন এবং প্রসবের জন্য তাদের হাসপাতালে নিয়ে আসছেন৷
বনাধিকার আইনে পাট্টা প্রাপ্তদের জমিতে বিভিন্ন কৃষিজ ফলস উৎপাদন এবং ফল চাষের জন্য উদ্যোগ গ্রহণ করতে কৃষি ও হর্টিকালচার দপ্তরকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ পাশাপাশি হটিকালচার দপ্তরকে ফল ও সব্জী চাষে আরও গুরুত্ব দিতে বলেছেন তিনি৷ মুখ্যমন্ত্রী বলেন, ফল সব্জী চাষের মাধ্যমে কৃষকদের অর্থনৈতিক উন্নতির যথেষ্ট সম্ভাবনা আছে৷ তিনি রেগার সাহায্য নিয়ে মাছ চাষের এলাকা আরও বাড়াতে নির্দেশ দিয়েছেন মৎস্য দপ্তরকে৷ দুধের উৎপাদন বাড়াতে আরও পরিকল্পনা গ্রহণ করতে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরকে বলেছেন তিনি৷ মানুষের উপার্জন বাড়াতে দুগ্দ উৎপাদন খুব উল্লেখযোগ্য বলে তিনি মন্তব্য করেন৷
সর্বত্র পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী পরামর্শ দিয়েছেন৷ সব সরকারি কার্যালয়, শিক্ষা প্রতিষ্ঠান স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ও গাছ লাগাতে বলেছেন তিনি৷ জাতীয় সড়ক সহ সব রাস্তার দু’পাশেও পরিস্কার রাখতে ও গাছ লাগাতে বলেছেন৷ জিলা পরিষদ ও পুর পরিষদের সভাগুলিতে এবিষয়ে পর্যালোচনা করতে পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷
খোয়াই জেলার পর্যালোচনা সভায় মুখ্যমন্ত্রী ছাড়াও মন্ত্রিসভার সদস্য অঘোর দেববর্মা ও খগেন্দ্র জমাতিয়া, খোয়াই জিলা পরিষদের সবাধিপতি সাইনি সরকার, মুখ্যসচিব যশপাল সিং, প্রদান সচিব এম নাগারাজু, জেলা শাসক অপূর্ব রায়, জেলার সব মহকুমা শাসক ও বি ডি ও গণ এবং বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷

Releated Posts

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026

কোনো অনুমান নয়, প্রমাণের ভিত্তিতেই ডিজিপির মৃত্যুর আসল সত্য উদঘাটিত হবে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ২৭ আগস্ট : ডিজিপি (পুলিশ মহানির্দেশক) অনুরাগ ধ্যানকারের মৃত্যুর প্রতিটি দিক নিরপেক্ষভাবে তদন্ত করা হবে এবং সত্য…

ByBySandeep Biswas Aug 27, 2026

শিল্প গড়তে জমি ব্যবহারের নিয়মে বাছাই করা ছাড়ের ভাবনা, নতুন শিল্পনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত

কলকাতা, ২৬ আগস্ট (আইএএনএস): আগামী মাসের মাঝামাঝি পশ্চিমবঙ্গের নতুন শিল্পনীতি প্রকাশ করতে চলেছে রাজ্য সরকার। সেই নয়া শিল্পনীতিতে…

ByByNews Desk Aug 26, 2026
Scroll to Top