News Flash

Image

আবারও তলব এড়ালেন শেখ শাহজাহান

কলকাতা, ৭ ফেব্রুয়ারি (হি.স.) : বুধবার ১১ টায় সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা থাকলেও দেখা মিলল না সন্দেশখালির তৃণমূল নেতার। এবার কী পদক্ষেপ করবে ইডি? সেদিকেই নজর সকলের।

রেশন বন্টন দুর্নীতিতে দীর্ঘদিন ধরে নজরে সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ। ৫ জানুয়ারি পর গত ২৪ তারিখ উত্তর ২৪ পরগনায় সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়ির তালা ভেঙে ইডি তল্লাশি চালায়। সেদিনই বাড়ির দরজায় নোটিস দিয়ে তাঁকে গত ২৯ জানুয়ারি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে তলব করা হয়। যদিও সেদিন তিনি যাননি। কোনও পরিচিতর মাধ‌্যমে ইডির সঙ্গে যোগাযোগও করেননি শাহজাহান।

সম্প্রতি তাঁকে মেল পাঠায় ইডি। বুধবার তাঁকে হাজিরা দিতে বলা হয়। যদিও দ্বিতীয়বার তিনি আদৌ হাজিরায় সাড়া দেবেন কি না, তা নিয়ে প্রশ্ন ছিল ইডির অন্দরে। সেই আশঙ্কাই সত্যি হল। এদিনও হাজিরা দিলেন না শাহজাহান। সূত্রের খবর, ফের তাঁকে তলব করা হতে পারে। যেহেতু শাহজাহানের বিরুদ্ধে ইতিমধ্যেই লুক আউট নোটিস জারি করা হয়েছে, তাই তিনি হাজিরা দিলে ইডির হাতে গ্রেফতারও হতে পারেন বলে ধারণা আইনজীবীদের।

ইডির সূত্র জানিয়েছে, শাহজাহান যদি একেবারেই তলবে সাড়া না দেন, তবে তাঁর সম্পত্তি বাজেয়াপ্ত করার পথে যেতে পারেন গোয়েন্দারা। ইতিমধ্যেই ইডির তরফে শাহজাহান ও তাঁর পরিবারের লোকেদের সম্পত্তির খতিয়ান নেওয়া শুরু হয়েছে। এই ব্যাপারে আইনজীবী ও বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ইডি।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top