News Flash

  • Home
  • দিনের খবর
  • মোদি সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ” : অমিত শাহ
Image

মোদি সরকার দুর্ভেদ্য সীমান্ত নির্মাণে প্রতিশ্রুতিবদ্ধ” : অমিত শাহ

কলকাতা, ৬ ফেব্রুয়ারি, (হি.স.): মায়ানমারের পরিস্থিতি অগ্নিগর্ভ। সেনার বিরুদ্ধে যুদ্ধে বিদ্রোহীরা একের পর এক প্রদেশ দখল করে নিয়েছে। রাজধানী নেপিডো এবং আগের রাজধানী ঈয়াঙ্গনের মতো বড় শহর দুটি বাদে মাঝারি মানের বেশিরভাগ শহরই এখন বিদ্রোহীদের দখলে। এই অবস্থায় ভারত-মায়ানমার সীমান্তের কিছু অংশে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর কথা জানালেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার রাতে অমিতবাবু এক্স হ্যাণ্ডেলে লিখেছেন, “সমগ্র ১,৬৪৩ কিলোমিটার দীর্ঘ ভারত-মায়ানমার সীমান্ত বরাবর একটি বেড়া নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আরও ভাল নজরদারির সুবিধার্থে, সীমান্তে একটি টহল ট্র্যাকও প্রশস্ত করা হবে। মোট সীমান্ত দৈর্ঘ্যের মধ্যে, মণিপুরের মোরেহে ইতিমধ্যেই একটি ১০ কিলোমিটার প্রসারিত বেড়া দেওয়া হয়েছে৷ অধিকন্তু, হাইব্রিড সার্ভিল্যান্স সিস্টেম (এইচএসএস) এর মাধ্যমে বেড়া দেওয়ার দুটি পাইলট প্রকল্প বাস্তবায়নাধীন। অরুণাচল প্রদেশ এবং মণিপুরে ১ কিলোমিটার প্রসারিত বেড়া দেওয়া হবে।

উপরন্তু, মণিপুরে প্রায় ২০ কিমি জুড়ে বেড়ার কাজ অনুমোদন করা হয়েছে, এবং কাজটি শীঘ্রই শুরু হবে।”

Releated Posts

মায়াবতী যতদিন আছেন, আকাশ আনন্দের শত্রুর প্রয়োজন নেই: কংগ্রেস

লখনউ, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): বহুজন সমাজ পার্টি (বিএসপি) প্রধান মায়াবতীর ভাইপো আকাশ আনন্দকে দল থেকে সম্পূর্ণভাবে মুক্ত করার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

রাজস্থানে পুরভোটে ভোট দিলেন ওম বিড়লা, সর্বোচ্চ সংখ্যায় ভোট দেওয়ার আহ্বান

কোটা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): রাজস্থানের চলমান নগর স্থানীয় সংস্থা নির্বাচনে শুক্রবার কোটা শহরের শক্তিনগরের একটি ভোটকেন্দ্রে ভোট দিলেন…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

মুম্বই বিমানবন্দরে ডিআইআর-এর অভিযান, ৫.৫ কোটি টাকার সোনার গুঁড়ো উদ্ধার, গ্রেফতার ৪

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মূল্যবান ধাতু পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top