News Flash

  • Home
  • দিনের খবর
  • লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ ও নাড্ডার, ভারতরত্ন ঘোষণায় শুভেচ্ছা উভয়ের
Image

লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ অমিত শাহ ও নাড্ডার, ভারতরত্ন ঘোষণায় শুভেচ্ছা উভয়ের

নয়াদিল্লি, ৬ ফেব্রুয়ারি (হি.স.): প্রবীণ বিজেপি নেতা ও লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার দিল্লিতে আডবাণীর বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন অমিত শাহ। সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছেন, ভারতরত্ন সম্মানে ভূষিত করা হবে লালকৃষ্ণ আডবাণীকে। সেই ঘোষণার পর মঙ্গলবার আডবাণীকে শুভেচ্ছা জানিয়েছেন অমিত শাহ। আডবাণীর পরিবারের সদস্যদের সঙ্গেও কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এদিনই প্রবীণ বিজেপি নেতা ও লৌহপুরুষ লালকৃষ্ণ আডবাণীর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। নাড্ডা নিজের এক্স হ্যান্ডেলে জানিয়েছেন, “ভারতীয় জনতা পার্টির প্রবীণ নেতা, আমাদের আদর্শ শ্রদ্ধেয় লালকৃষ্ণ আডবাণীজিকে ‘ভারতরত্ন’ প্রদানের সিদ্ধান্তের পরে তাঁর বাসভবনে গিয়ে শ্রদ্ধা জানিয়েছি। ভারতীয় গণতন্ত্র ও রাজনীতিকে শক্তিশালী, জ্ঞাত ও উন্নত করার ক্ষেত্রে আডবাণীজির অবদান অবিস্মরণীয়। মানুষের মধ্যে দেশপ্রেম ও জনসেবার দৃঢ় অনুভূতি তৈরির জন্য তাঁর কাজ সর্বদা বিজেপি কর্মীদের অনুপ্রেরণা জোগায়।

Releated Posts

বিয়ে ভাঙার বদলে খুনের পথ বেছে নিয়েছিলেন বাগদত্তা! পুনে রিয়েলটর হত্যা মামলায় চাঞ্চল্যকর দাবি পুলিশের

পুনে, ২৭ জুন (আইএএনএস): পুনের রিয়েলটর কেতন আগরওয়ালের মৃত্যুর তদন্তে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। পুলিশের দাবি, অভিযুক্ত সিয়া…

ByByNews Desk Jun 27, 2026

পরিবেশ রক্ষায় জনঅংশগ্রহণ অপরিহার্য, উন্নত ভারত গড়তে চাই উন্নয়ন ও প্রকৃতির ভারসাম্য: জ্যোতিরাদিত্য সিন্ধিয়া

ভোপাল, ২৭ জুন (আইএএনএস): পরিবেশ সংরক্ষণকে জনআন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শনিবার বলেন, অর্থনৈতিক…

ByByNews Desk Jun 27, 2026

দুই বিধানসভা ও একটি লোকসভা আসনে দ্রুত উপনির্বাচনের দাবি বঙ্গ বিজেপির

কলকাতা, ২৭ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের দুটি বিধানসভা এবং একটি লোকসভা কেন্দ্রের শূন্যপদে দ্রুত ও একসঙ্গে উপনির্বাচন করার দাবি…

ByByNews Desk Jun 27, 2026

মধ্যপ্রদেশে চাঞ্চল্য: স্ত্রী ও দুই ছেলেকে কুঠার দিয়ে খুনের অভিযোগ, পরে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মঘাতী স্বামী

মোরেনা, ২৭ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশের মোরেনা জেলায় এক ব্যক্তি তাঁর স্ত্রী ও দুই নাবালক ছেলেকে কুঠার দিয়ে কুপিয়ে…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top