News Flash

  • Home
  • মুখ্য খবর
  • অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়, এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি : বাংলাদেশ সহকারী হাইকমিশনার
Image

অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়, এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি : বাংলাদেশ সহকারী হাইকমিশনার

আগরতলা, ৬ ফেব্রুয়ারি : অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়। এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি। আজ ভারতে আটকে থাকা ১২ জন বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রক্রিয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে অত্যন্ত কঠোরভাবে একথা বলেন আগরতলাস্থিত বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মোহাম্মদ।

এদিন তিনি বলেন,প্রতিনিয়ত উভয় দেশ থেকেই একাংশ মানুষ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করছেন। পরবর্তী সময়ে তাঁরা দুই দেশের নিরাপত্তা বাহিনীদের হাতে ধরা পড়ছে। আদালতের সাজা শেষ হওয়ার পর নরসিংগড়ে ডিটেনশন ক্যাম্পে তাঁদের ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত অতিরিক্ত সময় ধরে থাকতে হয়। আজ এমনই অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করা ১২ জন বাংলদেশী নাগরিককে তাঁদের পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এরা বিভিন্ন সময় অবৈধ ভাবে ভারতে এসেছিলেন। কেউ কেউ এসেছেন কাজ করতে। আবার কেউ পাচারের শিকার হয়ে। আবার কেউ বেড়াতে এসে ধরা পড়েছেন। এই ১২ জন বাংলাদেশী নাগরিকদের মধ্যে একজন নাবালিকা মেয়ে রয়েছে। ওপারে অধীর আগ্রহে তাঁর মা দাঁড়িয়ে রয়েছেন।

এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, বৈধ ব্যবস্থা থাকা সত্ত্বেও দুই দেশের জনগণ অবৈধভাবে পারাপার করছেন। বৈধ প্রবেশের সুযোগ থাকা সত্ত্বেও মানুষ অবৈধপন্থা অবলম্ব করছেন।

এদিন অত্যন্ত কঠোরভাবে বলেন, অবৈধভাবে প্রবেশ কোনো ভাবে কাম্য নয়। এ বিষয়ে দুই দেশের নাগরিকদের সচেতন হওয়া খুব জরুরি।সীমান্ত এলাকার কিছু কিছু জায়াগায় কাটা তারের বেড়া নেই। এর সুযোগই নিচ্ছেন কিছু দুস্কৃতিকারীরা। এ ব্যাপারে স্থানীয় জনগণকে সচেতন হতে হবে। যাঁরা এই কাজ করছেন তাঁদের কোনোভাবে প্রশয় না দেওয়া এবং তাঁদেরকে সামাজিকভাবে দায়বদ্ধতার মধ্যে আনা জরুরি।

Releated Posts

কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টিতে ত্রিপুরাজুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, ২ হাজারের বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত

আগরতলা, ২৮ এপ্রিল: রাজ্যজুড়ে কালবৈশাখী ঝড় ও ভারী বৃষ্টির তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র উঠে এসেছে। দৈনিক পরিস্থিতি সম্পর্কিত রিপোর্ট…

ByByReshmi Debnath Apr 28, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস , লাল সতর্কতা জারি

আগরতলা, ২৮ এপ্রিল: ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী তিনদিন বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া ও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঝড়-বৃষ্টিতে ক্ষয়ক্ষতি, প্রশাসন তৎপর, সহায়তার আশ্বাস মুখ্যমন্ত্রীর

আগরতলা, ২৮ এপ্রিল: প্রবল ঝড় ও বৃষ্টির দাপটে রাজ্যের বিভিন্ন জেলায় সাধারণ মানুষের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। পরিস্থিতি মোকাবিলায়…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

ঘণ্টাখানেকের বৃষ্টিতে ডুবল স্মার্ট সিটি, শহরে হাঁটু জল, জনদুর্ভোগ চরমে

আগরতলা, ২৮ এপ্রিল: মাত্র ঘণ্টাখানেকের টানা ভারী বর্ষণেই কার্যত জলমগ্ন হয়ে পড়ল আগরতলা শহর। শহরের একাধিক গুরুত্বপূর্ণ ও…

ByByTaniya Chakraborty Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top