News Flash

  • Home
  • দিনের খবর
  • মেঘলা আকাশ; চড়ছে তাপমাত্রা, ৭-১০ ফেব্রুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে
Image

মেঘলা আকাশ; চড়ছে তাপমাত্রা, ৭-১০ ফেব্রুয়ারি শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): মেঘলা আকাশ, রয়েছে বৃষ্টির পূর্বাভাসও। একইসঙ্গে চড়ছে তাপমাত্রার পারদ। সবমিলিয়ে শীত উধাও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে, ৭ ফেব্রুয়ারির পর ফের আবহাওয়া বদলে যেতে পারে দক্ষিণবঙ্গে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ৭-১০ ফেব্রুয়ারি সময়কালে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আবহাওয়া থাকবে মূলত শুষ্ক।

নতুন করে আর জাঁকিয়ে শীত পড়বে না বলেও জানিয়েছেন আবহাওয়া বিজ্ঞানীরা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.৮ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি বেশি। শীতের দাপট কমতেই বসন্তের আগমণের প্রতীক্ষায় বঙ্গভূমি, গাছের ডালে বসে ডাকতে শুরু করেছে কোকিল। এ যেন বসন্তের আগমনী বার্তা।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top