News Flash

  • Home
  • দিনের খবর
  • নতুন প্রধানমন্ত্রী পেল ইয়েমেন, দেশের শীর্ষ পদে নিযুক্ত আহমেদ আওয়াদ বিন মুবারক
Image

নতুন প্রধানমন্ত্রী পেল ইয়েমেন, দেশের শীর্ষ পদে নিযুক্ত আহমেদ আওয়াদ বিন মুবারক

সানা, ৬ ফেব্রুয়ারি (হি.স.): ইয়েমেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন আহমেদ আওয়াদ বিন মুবারক। তিনি ইয়েমেনের বিদেশমন্ত্রীর পদ সামলাচ্ছিলেন। বর্তমানে হাউতিদের লোহিত সাগরে অভিযানের জেরে মার্কিন এবং ব্রিটেনের কাছে হামলার শিকার হতে হচ্ছে ইয়েমেনকে। মইন আব্দুল মালিক সইদের স্থলভাষিক্ত হয়েছেন তিনি। যদিও কেন তাঁকে পরিবর্তন করা হল, সে বিষয়ে কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। মার্কিন যুক্তরাষ্ট্রে ইয়েমেনের দূত হিসেবে এর আগে নিযুক্ত ছিলেন তিনি। হাউতিদের চরমতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরিচিত এই আহমেদ আওয়াদ বিন মুবারক।

২০১৮ সালে ইয়েমেনের পক্ষ থেকে রাষ্ট্রসঙ্ঘে প্রতিনিধি হিসেবে যোগ দিয়েছিলেন বিন মুবারক। সম্প্রতি হাউতিদের পক্ষ থেকে লোহিত সাগরে হামলা চালানো হয়। গাজায় ইজরায়েলের অত্যাচার বন্ধের দাবিতে লোহিত সাগরে জাহাজগুলিতে অবরোধ করে তারা। ক্ষেপণাস্ত্র হামলাও চালানো হয়। এরই পাল্টা হিসেবে মার্কিন ও ব্রিটিশের পক্ষ থেকে পাল্টা হাউতিদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়। বেশ কয়েকবার পাল্টা হামলা চালিয়েছে মার্কিন ও ব্রিটেন জুটি। যে কারণে যুদ্ধের আবহাওয়া ছড়িয়ে পড়েছে মধ্যপ্রাচ্যের আরও অন্যান্য অংশগুলিতে।

Releated Posts

শুধু ভারতের জন্য নয়, বিশ্বের জন্যও উদ্ভাবন করুন: পড়ুয়াদের প্রহ্লাদ যোশী

বেঙ্গালুরু, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): শুধু দেশের জন্য নয়, গোটা বিশ্বের মানুষের কাজে লাগবে এমন সমাধান ও প্রযুক্তি উদ্ভাবনের…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টি, ব্যাহত বিমান পরিষেবা

রাঁচি, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপের প্রভাবে গত চার দিন ধরে ঝাড়খণ্ডের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টি…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

কেরলের মুখ্যমন্ত্রীকে নিয়ে মন্তব্যের মামলায় সাংবাদিক আন্তো অগাস্টিনকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ

তিরুবনন্তপুরম, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস) :কেরলের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীসনকে নিয়ে কথিত অবমাননাকর মন্তব্য এবং একটি কথিত বিয়ে সংক্রান্ত…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

এফওয়াই২৭-তে বাস্তবায়নকেন্দ্রিক পর্যায়ে ভারতের সড়ক ক্ষেত্র, বিনিয়োগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাজ্যগুলির: রিপোর্ট

মুম্বই, ২৫ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সড়ক পরিকাঠামো সম্প্রসারণ গত এক দশকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও ২০২৬-২৭ অর্থবর্ষে এই ক্ষেত্র…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top