News Flash

  • Home
  • দিনের খবর
  • কনকনে ঠান্ডায় জবুথবু কাশ্মীর উপত্যকা, পহেলগাম কাঁপছে মাইনাস ১১.০ ডিগ্রি সেলসিয়াসে
Image

কনকনে ঠান্ডায় জবুথবু কাশ্মীর উপত্যকা, পহেলগাম কাঁপছে মাইনাস ১১.০ ডিগ্রি সেলসিয়াসে

শ্রীনগর, ৬ ফেব্রুয়ারি (হি.স.): কনকনে ঠান্ডার দাপট আবারও শুরু হয়েছে কাশ্মীর উপত্যকায়। একধাক্কায় কাশ্মীর উপত্যকার নানা স্থানে অনেকটাই নামল তাপমাত্রার পারদ। পহেলগামে তাপমাত্রার পারদ নেমে মাইনাস ১১.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, গুলমার্গে পারদ নেমেছে মাইনাস ১০.৫ ডিগ্রি সেলসিয়াসে। শ্রীনগরে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল মাইনাস ২.৪ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে, বিগত কয়েকদিন ধরে লাগাতার তুষারপাতের সৌজন্যে কাশ্মীরের নানা প্রান্তে এখন শুধু বরফ আর বরফ। মঙ্গলবার সকালে পুঞ্চ জেলার মান্ডি গ্রামের ঘর-বাড়ি, গাছ, রাস্তাঘাট সবকিছু বরফের চাদরে ঢাকা ছিল। পুঞ্চের মুঘল রোডে স্নো ক্লিয়ারেন্স অপারেশন চলছে এখন। এদিকে, মেরামতের জন্য মঙ্গলবার বন্ধ রাখা হয়েছে জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক, আগামী ২৪ ঘন্টা গুরুত্বপূর্ণ এই সড়ক বন্ধ থাকবে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top