News Flash

  • Home
  • Uncategorized
  • হালাহালিতে বাড়ি থেকে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণ, চলন্ত গাড়ীতে কিশোরীর শ্লীলতাহানি হাপানিয়ায়
Image

হালাহালিতে বাড়ি থেকে তুলে নিয়ে নাবালিকাকে ধর্ষণ, চলন্ত গাড়ীতে কিশোরীর শ্লীলতাহানি হাপানিয়ায়

RAPE VICTIMSনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ জুলাই৷৷ ফের ধর্ষণ৷ এবারে পাঁচ বছরের এক নাবালিকা৷ ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় ধলাই জেলার কমলপুর থানার অধীন হালাহালিতে৷ ঘটনার সাথে যুক্ত এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে৷ বর্তমানে ধৃত যুবক চৌদ্দদিনের জেল হাজতে গিয়েছে৷
সংবাদে প্রকাশ, হালাহালির ঐ নাবালিকাটি নিজ বাড়ি থেকে সোমবার সন্ধ্যায় নিখোঁজ হয়ে যায়৷ উদ্বিগ্ণ বাড়ির লোকজন এদিক ওদিক খোঁজাখঁুজি করেও তার কোন হদিশ পায়নি৷ বহু খোঁজাখঁুজির পর রাত নয়টা নাগাদ বাড়ি থেকে কিছু দূরে জঙ্গলে তাকে উদ্ধার করা হয়৷ পরে ঐ নাবালিকা তার মা-বাবার কাছে তার সাথে যা যা হয়েছে সবই খুলে বলে৷ ঐ নাবালিকা জানায় প্রতিবেশী গৌতম নমশুদ্র (২৩) তাকে মুখে চাপা দিয়ে বাড়ির পাশের জঙ্গলে নিয়ে যায়৷ সেখানে গিয়ে তাকে ধর্ষণ করে গৌতম৷ ঐ নাবালিকা চিৎকার করতে চাইলেও পারেনি৷ তার মুখে কাপড় চাপা দিয়ে রাখা হয়৷ ধর্ষণের পর গৌতম তাকে ভয়ভীতি প্রদর্শন করে যাতে ঘটনার কথা কাউকে কিছু না জানায় ঐ নাবালিক৷
নাবালিকাকে পরে নিয়ে যাওয়া হয় বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালে ডাক্তারী পরীক্ষার জন্য৷ এদিকে, নির্যাতিতা শিশুর অভিভাবক কমলপুর থানায় গৌতম নমশুদ্রের বিরুদ্ধে ধর্ষণ সংক্রান্ত একটি মামলা দায়ের করেন৷ পুলিশ মামলা নিয়েছে৷ মামলার নম্বর ৬৮/১৬৷ মামলাটি হয়েছে আইপিসি ৩৭৬ ধারা মোতাবেক এবং পস্কো আইনের ৪ ধারায়৷ পুলিশ অভিযুক্ত গৌতম নমশুদ্রকে গ্রেপ্তার করে এবং মঙ্গলবারই তাকে কমলপুর কৌর্টে সোপর্দ করা হয়েছে৷ বিচারক গৌতম নমশুদ্রকে চৌদ্দদিনের জেল হাজতে রাখার নির্দেশ দিয়েছেন৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে হালাহালিতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷
এদিকে, এক কিশোরীকে চলন্ত গাড়ীতে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে মাঝবয়সী এক ব্যক্তির বিরুদ্ধে৷ এই ব্যাপারে পশ্চিম মহিলা থানায় একটি এফআইআর করা হয়েছে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, বিশালগড় থেকে ১২ বছরের মেয়েকে নিয়ে মা আগরতলার উদ্দেশ্যে আসছিলেন মঙ্গলবার দুপুরে৷ জীপটি যখন চৌমুহনী বাজার এলকায় আসে তখন জয় সরকার নামে দক্ষিণ রামনগরের বাসিন্দা ঐ জীপে উঠেন৷ জয় সরকার ঐ নির্যাতিতা কিশোরীর পাশেই বসেছিলেন৷ হাপানীয়া এলাকায় চলন্ত জীপেই ঐ কিশোরীর শরীরের বিভিন্ন স্থানে হাত চালায় জয় সরকার৷ এমনই অভিযোগ করেছেন নির্যাতিতার মা৷ ঐ নাবালিকা বিষয়টি প্রথমে তার মাকে জানায়৷ সঙ্গে সঙ্গেই গাড়ির অন্যান্য যাত্রীদেরও বিষয়টি জানান ঐ মহিলা৷ অন্যান্য যাত্রীরা উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষুব্ধ হয়ে জয় সরকারকে পুলিশে দেওয়ার পরামর্শ দেন৷ সেই মোতাবেক ঐ মহিলা মেয়েকে নিয়ে পশ্চিম আগরতলা থানায় ছুটে যান৷ অন্যান্য যাত্রীদের সহায়তায় জয় সরকারকেও থানায় নিয়ে আসা হয়৷ সেখানে ঐ মহিলা জয় সরকারের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন ভারতীয় দন্ডবিধির ৩৫৪ ধারা মোতাবেক৷ এদিকে, অভিযুক্ত জয় সরকার জানিয়েছেন গাড়িতে প্রচন্ড ভীড় ছিল৷ তার অনিচ্ছাকৃতভাবে হয়তো ঐ কিশোরীর শরীরে হাত লেগেছে৷ জয় সরকারের এই বক্তব্য পুরোপুরি মিথ্যা বলে খন্ডন করেছেন নির্যাতিতা কিশোরী ও তার মা৷

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top