News Flash

  • Home
  • দেশ
  • আস্থাভোটে জয় চম্পই সোরেনের; সরকারের পক্ষে ভোট ৪৭ বিধায়কের, বিপক্ষে ২৯টি ভোট
Image

আস্থাভোটে জয় চম্পই সোরেনের; সরকারের পক্ষে ভোট ৪৭ বিধায়কের, বিপক্ষে ২৯টি ভোট

রাঁচি, ৫ ফেব্রুয়ারি (হি.স.): আস্থাভোটে জয়লাভ করল মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার। চম্পই সোরেন সরকারের পক্ষে ভোট দিয়েছেন ৪৭ জন বিধায়ক, বিপক্ষে ভোট দিয়েছেন ২৯ জন বিধায়ক। ঝাড়খণ্ড বিধানসভায় মোট আসনের সংখ্যা ৮১। সংখ্যাগরিষ্ঠতার জাদুসংখ্যা হল ৪১। ৪৭ জন বিধায়কের সমর্থন পেয়ে সহজেই আস্থাভোটে জয়লাভ করেছেন চম্পই সোরেন। সোমবার সকালে ঝাড়খণ্ডের বিধানসভায় আস্থা ভোটের প্রক্রিয়া শুরু হয়। আস্থা ভোটের আগে বিধানসভায় প্রথমে ভাষণ দেন রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণণ। তার পর চম্পই সোরেন নিজের বক্তব্য জানান। হেমন্তও ভাষণ দেন বিধানসভায়। জমি জালিয়াতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন হেমন্ত, বর্তমানে রয়েছেন ইডি হেফাজতে। আস্থা ভোটে অংশ নেওয়ার জন্য তিনি রাঁচির বিশেষ আদালতে আবেদন জানিয়েছিলেন। আদালত তাঁর আবেদনে সাড়া দেয়। আস্থা ভোটে অংশ নেওয়ার অনুমতি পেয়ে সোমবার সকালে ঝাড়খণ্ড বিধানসভায় পৌঁছে যান হেমন্ত। পরে আস্থাভোটে সহজেই জয়লাভ করেছে মুখ্যমন্ত্রী চম্পই সোরেনের নেতৃত্বাধীন ঝাড়খণ্ড সরকার।

Releated Posts

বহু কোটি টাকার চিকিৎসা সরঞ্জাম ক্রয় দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন ডিজিএইচএস প্রধান ডা. বৎসলা আগরওয়াল

নয়াদিল্লি, ২৮ জুন (আইএএনএস): ওষুধ, অস্ত্রোপচার-সংক্রান্ত সামগ্রী এবং চিকিৎসা সরঞ্জাম কেনাকাটায় বহু কোটি টাকার অনিয়মের অভিযোগে দিল্লি সরকারের…

ByByNews Desk Jun 28, 2026

মমতা-অনুগত তৃণমূল গোষ্ঠীর চার থানায় অভিযোগ, পাল্টা ইসির সিদ্ধান্তের অপেক্ষায় বিদ্রোহীরা

কলকাতা, ২৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি…

ByByNews Desk Jun 28, 2026

গাজা ইস্যুতে সনিয়া গান্ধীর সমালোচনার জবাবে এনডিএ: ‘ওঁর কাছ থেকে শংসাপত্রের প্রয়োজন নেই’

নয়াদিল্লি, ২৭ জুন (আইএএনএস): গাজা সংঘাত নিয়ে কেন্দ্রের অবস্থানকে প্রশ্ন তুলে কংগ্রেস সংসদীয় দলের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর মন্তব্যের…

ByByNews Desk Jun 27, 2026

প্রধানমন্ত্রীর দূরদর্শিতার ফলেই উত্তরপ্রদেশে মোবাইল উৎপাদনে বিপ্লব: যোগী আদিত্যনাথ

গৌতম বুদ্ধ নগর, ২৭ জুন (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ শনিবার বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বের ফলেই…

ByByNews Desk Jun 27, 2026
Scroll to Top