News Flash

  • Home
  • প্রধান খবর
  • সিকিমের মুখ্যমন্ত্রী তামাংকে জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শুভকামনা জানালেন আরও অনেকেই
Image

সিকিমের মুখ্যমন্ত্রী তামাংকে জন্মদিনে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, শুভকামনা জানালেন আরও অনেকেই

গ্যাংটক ও নয়াদিল্লি, ৫ ফেব্রুয়ারি (হি.স.) : সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে সোমবার তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। সোমবার তামাং ৫৬ বছর বয়সে পদার্পন করলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যম এক্স-এ পোস্ট করে সিকিমের মুখ্যমন্ত্রী তামাংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি এক্স পোস্টে লিখেছেন, “সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে জন্মদিনের শুভেচ্ছা। তাঁর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্যের কামনা করছি”।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও সিকিমের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে সিকিমের জনগণের সেবা চালিয়ে যাওয়ার জন্য তামাংয়ের সুস্বাস্থ্যের জন্য প্রার্থনা জানিয়েছেন। তিনি এক্স-এ লিখেছেন, ” সিকিমের মুখ্যমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা। সর্বশক্তিমান ঈশ্বর আপনাকে সুস্বাস্থ্য এবং মানুষের সেবা করে যাওয়ার শক্তি দিয়ে আশীর্বাদ করুন”। অন্যান্য অনেক কেন্দ্রীয় মন্ত্রী, অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু এবং অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাংকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। সিকিমের মুখ্যমন্ত্রী সকলকে ধন্যবাদ জানিয়েছেন।

Releated Posts

‘নিরাপত্তা ব্যবস্থায় বড়সড় ফাঁক’: মোদির মুম্বই অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে ২ ভুয়ো পরিচয়ধারী গ্রেফতার

মুম্বই, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মুম্বইয়ের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কয়েক ঘণ্টা আগে নিরাপত্তা ব্যবস্থায় বড়সড়…

ByByNews Desk Sep 8, 2026

‘এক-দু’টি ট্রেন, তারপর সারা বছর ঢাকঢোল’: পুরনো ও বর্তমান রেল পরিকাঠামোর তুলনা মোদির

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ২০১৪ সালের পর ভারতে রেল পরিকাঠামোর দ্রুত সম্প্রসারণের সঙ্গে পূর্বতন ইউপিএ-নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের সময়ের…

ByByNews Desk Sep 8, 2026

ডেডিকেটেড ফ্রেট করিডরে কমবে পণ্য পরিবহণের সময়, কৃষক ও শিল্পে বাড়বে গতি: প্রধানমন্ত্রী মোদি

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের ডেডিকেটেড ফ্রেট করিডর (ডিএফসি) নেটওয়ার্কের সম্পূর্ণ হওয়াকে দেশের লজিস্টিক ব্যবস্থার রূপান্তরের ক্ষেত্রে বড়…

ByByNews Desk Sep 8, 2026

ভদোদরায় ৩৫ হাজার কোটি টাকারও বেশি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস প্রধানমন্ত্রী মোদির, সম্পূর্ণ হল পশ্চিম ডেডিকেটেড ফ্রেট করিডর

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাতের ভদোদরায় মঙ্গলবার ৩৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক রেল, সড়ক, আবাসন, জল…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top