News Flash

  • Home
  • খেলা
  • লা লিগা : রিয়াল-আতলেতিকোর ম্যাচ ড্র, এগিয়ে রইল মাদ্রিদ
Image

লা লিগা : রিয়াল-আতলেতিকোর ম্যাচ ড্র, এগিয়ে রইল মাদ্রিদ

মাদ্রিদ, ৫ ফেব্রুয়ারি (হি.স.): নির্ধারিত সময়ের যোগ করা সময়। ম্যাচ শেষ হতে বাকি আর কয়েক সেকেন্ড। সেই শেষ সময়ে রিয়াল মাদ্রিদকে অবাক করে দিল আতলেতিকো মাদ্রিদ। জয়ের খুব কাছকাছি গিয়েও হারাল দুটি পয়েন্ট কার্লো আনচেলত্তির দল। সান্তিয়াগো বের্নাবেউয়ে রবিবার রাতে লা লিগায় দুই নগর প্রতিদ্বন্দ্বীর ম্যাচ শেষ হয়েছে ১-১ ড্রয়ে। ব্রাহিম দিয়াস রিয়ালকে এগিয়ে নেওয়ার পর শেষ সময়ে গোল করে সমতা আনেন মার্কোস ইয়োরেন্তে।

মাদ্রিদের এই দুই দল চলতি মরসুমে এর আগেও তিনবার সাক্ষাৎকার হয়েছে। গত সেপ্টেম্বরে লা লিগায় প্রথম দেখায় ৩-১ গোলে হেরেছিল রিয়াল। এরপর জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের সেমি-ফাইনালে ৫-৩ ব্যবধানে জেতে আনচেলত্তির দল। এই ম্যাচের সপ্তাহখানেক বাদে আবারও তারা মুখোমুখি হয় কোপা দেল রের শেষ ষোলোর ম্যাচে। সেই ম্যাচও ৪-২ গোলে হারে রিয়াল। এবার তাদের ছিল প্রতিশোধ নেওয়ার পালা। কিন্তু কাছাকাছি এসেও সুযোগ হারালো তারা। ড্র করেও লিগ টেবিলের শীর্ষেই থাকছে রিয়াল মাদ্রিদ। ২৩ ম্যাচে ১৮ জয় ও চার ড্রয়ে তাদের পয়েন্ট ৫৮। সমান ম্যাচে ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে জিরোনা। আর তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫০। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে আতলেতিকো।

Releated Posts

ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র দলগত চ্যাম্পিয়নশিপ: কাজাখস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

ইয়াতসুশিরো (জাপান), ২৭ জুন (আইএএনএস): ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র মিক্সড টিম চ্যাম্পিয়নশিপে দুরন্ত পারফরম্যান্স করে গ্রুপ সি-র প্রথম ম্যাচে…

ByByNews Desk Jun 27, 2026

ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে শিলংয়ে বিনামূল্যে ‘ফুটবল ফ্যান পার্ক’, বড় পর্দায় ম্যাচ দেখার সুযোগ

শিলং, ২৬ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬ উপলক্ষে ফুটবলপ্রেমীদের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে মেঘালয় সরকার। শুক্রবার শিলংয়ে মুখ্যমন্ত্রীর…

ByByTaniya Chakraborty Jun 26, 2026

আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ: ভানশিকা-শিবা জুটির রুপো, পদক তালিকায় শীর্ষে ভারত

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জার্মানির সুহলে অনুষ্ঠিত আইএসএসএফ জুনিয়র বিশ্বকাপ ২০২৬-এ ভারতের সাফল্যের ধারা অব্যাহত রয়েছে। ১০ মিটার…

ByByNews Desk Jun 24, 2026

অলিম্পিক দিবসে খেলাধুলার মাধ্যমে সুস্থতার বার্তা, আইওসি-র উদ্যোগকে সমর্থন জয় শাহের

নয়াদিল্লি, ২৩ জুন (আইএএনএস): আন্তর্জাতিক অলিম্পিক দিবস উপলক্ষে খেলাধুলার মাধ্যমে স্বাস্থ্য, সুস্থতা এবং সামাজিক সম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক…

ByByNews Desk Jun 23, 2026
Scroll to Top