News Flash

  • Home
  • Uncategorized
  • অসমে আটক চার সন্দেহভাজন জেহাদি
Image

অসমে আটক চার সন্দেহভাজন জেহাদি

handcuffবরপেটা (অসম), ১২ জুলাই, (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা (এআইএ বা নিয়া) প্রদত্ত তথ্যের ভিত্তিতে এক অভিযান চালিয়ে সন্দেহভাজন চার জেহাদিকে আটক করেছে সেনাবাহিনী। জানা গেছে, সেনাবাহিনীর কাছে খবর ছিল কতিপয় জামাত-উল-মুজাহিদিন বাংলাদেশের মৌলবাদী জেহাদি বরপেটায় আত্মগোপন করেছে। সেই তথ্যের ভিত্তিতে গতকাল রাতে বরপেটার রৌমারি পথারগ্রামে হানা দিয়ে কাসিমউদ্দিন, জহুরউদ্দিন, আক্রাম আলি ও মজিবুর আলিকে আটক করেছে সেনাবাহিনী। তাঁদের বিরুদ্ধে জেহাদিদের মদত এবং রাজ্যে তাদের জাল বিস্তারে সহযোগিতা করার অভিযোগ রয়েছে। এদিকে কাসিমউদ্দিন ও জহুরউদ্দিন সম্পর্কে দুই ভাই। তাছাড়া আক্রাম আলি এবং মজিবুর আলিও সহোদর বলে জানিয়েছে পুলিশ। অসমে জেহাদি কার্যকলাপ সম্পর্কে তথ্য বের করতে টানা জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রের খবর।

Releated Posts

রথকাণ্ডের তদন্ত রিপোর্ট জনসমক্ষে প্রকাশের দাবি প্রদেশ কংগ্রেসের

আগরতলা, ১৬ জুলাই: তিন বছর আগে কুমারঘাটে রথযাত্রার সময় ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় ১০ জন ভক্তের মৃত্যুর ঘটনায়…

ByByTaniya Chakraborty Jul 16, 2026

রামমন্দির ও শ্রীরাম নিয়ে কথা বলার অধিকার শুধু হিন্দুদেরই: আচার্য প্রমোদ কৃষ্ণম

মোরাদাবাদ, ১১ জুলাই (আইএএনএস): শ্রীরাম জন্মভূমি মন্দির এবং ভগবান শ্রীরামকে নিয়ে মন্তব্য করার অধিকার শুধু হিন্দুদেরই রয়েছে বলে…

ByByNews Desk Jul 11, 2026

বন্য দাতাল হাতির তাণ্ডবে অতিষ্ঠ কৃষ্ণপুর, ফসল-ঘরবাড়ি হারিয়ে সর্বস্বান্ত বহু পরিবার

তেলিয়ামুড়া, ৬ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ২৯-কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের কৃষ্ণপুর ও সংলগ্ন এলাকায় বন্য দাতাল হাতির তাণ্ডবে চরম আতঙ্কে…

ByByTaniya Chakraborty Jul 6, 2026

রাজনীতিতে সাফল্য এলেই হিংসা তৈরি হয়, প্রতিকূলতার সামনে হার মানলে চলবে না: মোহন ভাগবত

নাগপুর, ২ জুলাই (আইএএনএস): রাজনীতিতে কারও সাফল্য অনেক সময়ই অন্যদের মধ্যে হিংসার জন্ম দেয় বলে মন্তব্য করলেন মোহন…

ByByNews Desk Jul 2, 2026
Scroll to Top