News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও ঠেলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই
Image

বাইক ও ঠেলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত দুই

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার, ৪ ফেব্রুয়ারি:  ফের যান দুর্ঘটনায় আহত হয়েছেন দুই জন। ঘটনাটি ঘটেছে রবিবার বেলা ১২ টা নাগাদ শান্তিরবাজার মহকুমায়। বাইক ও ঠেলা গাড়ীর মুখোমুখি  সংঘর্ষে  ঘটেছে এই দুর্ঘটনাটি। 

ঘটনার বিবরনে জানা যায়, শান্তিরবাজার মহকুমার অন্তর্গত বেতাগা বাজার সংলগ্ন এলাকায় টিআর০৮-এফ-৬১১৭ নাম্বারের বাইক ও  একটি ঠেলা গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে।  এই দুর্ঘটনায় ঠেলা চালক গোপাল রায় ( ৫৫ ) গুরুতর ভাবে আহত হয়েছেন।  অপরদিকে বাইকে থাকা পূর্ব চড়কবাই এলাকার বাসিন্দা গৌতম বরুয়াও( ২৫) এই ঘটনায় আহত হয়েছেন।  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে উপস্থিত হয় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা।  

দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই দুর্ঘটনায় ঠেলা চালকের পা ভেঙ্গে যায় বলে জানা গেছে। বর্তমানে শান্তিরবাজার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।  

Releated Posts

সংগঠন শক্তিশালী করতে মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে বৈঠক

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ বিজেপি মহিলা মোর্চার নবনিযুক্ত পদাধিকারীদের নিয়ে সাংগঠনিক পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়েছে। আজ আয়োজিত…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

বেহাল রাস্তা ও পানীয় জলের সংকটে নাজেহাল গাবর্দীবাসী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে বেহাল সড়ক ও পানীয় জলের সমস্যায় ভুগছেন জম্পুইজলা আর ডি ব্লকের অন্তর্গত গাবর্দী…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

স্বর্ণের চেইন ও বিভিন্ন সামগ্রী চুরি, গ্রেফতার গৃহকর্মী

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: আখাউড়া রোড এলাকায় একটি বাড়ি থেকে স্বর্ণের চেইন ও বিভিন্ন কসমেটিক সামগ্রী চুরির অভিযোগে এক…

ByByTaniya Chakraborty Sep 15, 2026

কোটি টাকার ‘স্মার্ট সিটি’ পার্কে নেশার আসরের অভিযোগ, মাছ বাজারের বর্জ্যে বেহাল বটতলা

আগরতলা, ১৫ সেপ্টেম্বর: কোটি কোটি টাকা ব্যয়ে ‘স্মার্ট সিটি’ প্রকল্পের আওতায় আগরতলার বটতলা এলাকায় তৈরি করা হয়েছে পার্ক।…

ByByReshmi Debnath Sep 15, 2026
Scroll to Top