News Flash

Image

বাইক দূর্ঘটনায় নিহত এক, আহত এক

শান্তিরবাজার, ৩ ফেব্রুয়ারি: শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে বাইক দুর্ঘটনায় নিহত এক ও আহত এক। ঘটনার বিবরনে জানাযায় শনিবার বিকেলবেলায় শান্তির বাজার থানা সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে টি আর ০৮ ডি ৪৬৬০ নাম্বারের বাইক দুর্ঘটনার কবলে পরে।  জানাযায় বাইকটি দ্রুত গতিতে থাকার ফলে নিয়ন্ত্রন হারিয়ে দুর্ঘটনার কবলেপরে। এতে করে বাইক চালক নিহত হয় ও অপর একজন আহত হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুততার সহিত ঘটনাস্থলে ছুটেযায় শান্তির বাজার দমকল বাহিনীর কর্মীরা। 

দমকল বাহিনির কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে দুইজনকে শান্তির বাজার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃতবলে ঘোষনা করে ও অপর একজনের অবস্থা আশঙ্কাজনক দেখে আগরতলা জীবি হাসপাতালে রেফার করে। এই দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো বিলোনিয়া মহকুমার ঋষ্যমুখের হরিপুর এলাকার বাসিন্দা রূপন ভৌমিক অপরদিকে দুর্ঘটনায় নিহত ব্যক্তি হলো হরিপুরের বাসিন্দা প্রসনজিৎ দাস। দুর্ঘটনায় মৃত যুবকের মৃতদেহ আগামীকাল ময়নাতদন্তের পর পরিবারের লোকজনের হাতে তুলে দেওয়া হবে। দুর্ঘটনার সঠিক কারন জানতে তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

জলপথ ও স্থলপথে দক্ষিণ-পূর্ব এশিয়ার সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ বৃদ্ধিতে জোর, গোমতী নদীকে ঘিরে নতুন সম্ভাবনার কথা বললেন সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলির সঙ্গে উত্তর-পূর্বাঞ্চলের যোগাযোগ ও বাণিজ্যিক সম্পর্ক আরও শক্তিশালী করতে কেন্দ্র সরকার একাধিক উদ্যোগ…

ByByReshmi Debnath Jun 14, 2026

মোদি সরকারের নেতৃত্বে উত্তর-পূর্বাঞ্চল উন্নয়নের নতুন দিশা পেয়েছে: কেন্দ্রীয় মন্ত্রী  সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে গত ১২ বছরে উত্তর-পূর্বাঞ্চল দেশের মূলধারার উন্নয়নের সঙ্গে যুক্ত হয়েছে এবং বর্তমানে…

ByByReshmi Debnath Jun 14, 2026

‘এক পেড় মা কি নাম’ কর্মসূচিতে আগরতলায় বৃক্ষরোপণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল

আগরতলা, ১৪ জুন: পরিবেশ সংরক্ষণ এবং সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে শুরু হওয়া ‘এক পেড়…

ByByReshmi Debnath Jun 14, 2026

স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে ৮০ শতাংশ রেফার কমেছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ জুন: রাজ্যের স্বাস্থ্য পরিষেবার উল্লেখযোগ্য উন্নতির ফলে বর্তমানে রোগী রেফারের সংখ্যা প্রায় ৮০ শতাংশ কমে এসেছে…

ByByReshmi Debnath Jun 14, 2026
Scroll to Top