News Flash

  • Home
  • দেশ
  • পালঘরে হাইওয়েতে ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে মৃত ১, আহত ১
Image

পালঘরে হাইওয়েতে ট্রাক ও টেম্পোর মধ্যে সংঘর্ষে মৃত ১, আহত ১

পালঘর, ৩ ফেব্রুয়ারি (হি.স.) : মহারাষ্ট্রের পালঘর জেলার মুম্বাই-আহমেদাবাদ হাইওয়েতে একটি সড়ক দুর্ঘটনায় ১ জন যুবকের মৃত্যু হয়েছে এবং ১জন আহত হয়েছেন। শনিবার সকালে মহারাষ্ট্রের পালঘর জেলার মুম্বাই-আমেদাবাদ হাইওয়েতে একটি দ্রুতগামী ট্রাক উল্টে টেম্পোকে ধাক্কা দিলে ১ যুবকের মৃত্যু হয় এবং ১ জন আহত হন। মৃত যুবকের বয়স ১৪ বছর। শনিবার পুলিশ সূত্রে এই তথ্য জানা গিয়েছে।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, শনিবার সকাল ১০.৩০ নাগাদ মহাসড়কের পালঘর-মনোর রোডের ওয়াঘোবা খিন্দে এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে। তিনি আরও বলেন, একটি দ্রুতগামী ট্রাক উল্টে বিপরীত দিক থেকে আসা টেম্পোকে ধাক্কা দিলে ১৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয় এবং টেম্পো চালক আহত হয়। টেম্পোটি ভেঙে যাওয়ায় পুলিশ অনেক চেষ্টা করে মৃত যুবক এবং আহত চালকের দেহ টেম্পো থেকে বের করে। যুবকের দেহ ময়নাতদন্তের জন্য সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে।

Releated Posts

শুধু বৃষ্টির ঘাটতি দিয়ে খরা ঘোষণা নয়, বৈজ্ঞানিক মূল্যায়নের পর সিদ্ধান্ত: গুজরাট সরকার

গান্ধীনগর, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): শুধুমাত্র বৃষ্টিপাতের ঘাটতির ভিত্তিতে গুজরাটের কোনও জেলাকে খরাপ্রবণ ঘোষণা করা হবে না বলে শুক্রবার…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ফেব্রুয়ারির মধ্যে জাতীয় সড়কে বাধাহীন টোল ব্যবস্থা চালু হবে: নীতিন গডকরি

মুম্বই, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): আগামী ফেব্রুয়ারির মধ্যে ভারতে সম্পূর্ণ ডিজিটাল ও বাধাহীন হাইওয়ে টোল ব্যবস্থা চালু করা হবে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ক্যানবেরায় অস্ট্রেলিয়ার নৌপ্রধানের সঙ্গে বৈঠকে ভারতীয় নৌপ্রধান, সামুদ্রিক সহযোগিতা বাড়ানোর আলোচনা

ক্যানবেরা, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যে সামুদ্রিক সহযোগিতা আরও গভীর করার লক্ষ্যে শুক্রবার অস্ট্রেলিয়ার নৌপ্রধান ভাইস…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ব্রিকসের বৈশ্বিক গুরুত্ব রয়েছে, ভারতের কূটনৈতিক সক্ষমতাও তুলে ধরে: শশী থারুর

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকসের প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন ওঠার পর এই জোটের গুরুত্বের পক্ষে সওয়াল করলেন কংগ্রেস সাংসদ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top