News Flash

Image

রেলের ইঞ্জিনে কাটা পড়ে মৃত্যু রেলকর্মীর 

আগরতলা, ৩ ফেব্রুয়ারি: রেলের ইঞ্জিনে কাটা পড়ে এক কর্মীর মৃত্যু হয়েছে। মৃত রেল কর্মীর নাম রামদেও সিং। শনিবার এই মর্মান্তিক দুর্ঘটনার কারণে বেশ কিছু সময় উত্তাল হয়ে উঠেছিল ।

জনৈক রেল কর্মীর অভিযোগ, শনিবার দুপুরে অসধাবনতার কারণে দুর্ঘটনার কবলে পড়ে ৫৮ বছরের রামদেও সিং নামে এক  রেল কর্মী। তাঁর মৃত্যুকে ঘিরে উত্তাল হয়ে উঠেছিল রেল স্টেশন এলাকা। তিনি বৈশালী বিহারে বাসিন্দা ছিলেন। 

তিনি আরও জানিয়েছেন, রেলের মেন্টেনেন্স কর্মী রামদেও সিং ধর্মনগর কৃষ্ণপুর এলাকার রেলের ৯৯ নম্বর ব্রিজে কাজ করছিলেন। ব্রিজ টি প্রায় ১০০ মিটার লম্বা। এই সময় খালি ইঞ্জিন দ্রুত গতিতে ব্রিজের উপরে চলে আসে। নিরুপায় রামদেও সিং বাঁচার জন্য দৌড় শুরু করলেও ব্রিজের  শেষ পাঁচ মিটার আর অতিক্রম করতে পারেননি। ইতিমধ্যে রেল ইঞ্জিনটি তাকে ধাক্কা মেরে চলে যায়।

 উল্লেখ্য রেলের মেন্টেনেন্স কর্মীদের যে পোশাক রয়েছে তাতে আলোর প্রতিফলন ঘটায় তা দূর থেকে পরিষ্কার বোঝা যায়।  কিন্তু যে রেল ইঞ্জিন চালিয়ে যাচ্ছিলেন তিনি  ট্র্যাকে কেউ রয়েছে কিনা তা লক্ষ্য না  করেই সোজা  চলে যায়। এমনকি কোন হর্ন পর্যন্ত দেওয়া হয়নি বলে অভিযোগ রেলের সহকর্মীদের। ঘটনার পর  মৃতদেহ আনতে গেলে রেল কর্মীরা আরপিএফকে মৃতদেহ দেয়নি। আজ ডি আর এম প্রেম রঞ্জন কুমার আসার কথা বলেন। তাই তারা মৃতদেহ নিয়ে বসে থাকে। 

 তাছাড়া তাদের বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরে। ডিআরএম রেলওয়ে কর্মীদের সমস্ত দাবির  কথা শুনে এবং রেল ইঞ্জিন চালকের বিরুদ্ধে তদন্তক্রমে ব্যবস্থা গ্রহণ করার  আশ্বাস দিয়েছেন। 

Releated Posts

সিদ্ধিদাতা গণেশ পুজো ঘিরে উৎসবের আমেজ আগরতলায়

আগরতলা, ১৪ সেপ্টেম্বর:  আজ সিদ্ধিদাতা গণেশ পুজো। এই উপলক্ষে রাজধানী আগরতলা শহরের বিভিন্ন এলাকায় জাঁকজমকপূর্ণভাবে আয়োজন করা হয়েছে…

ByByReshmi Debnath Sep 14, 2026

ভিলেজ কমিটি নির্বাচন নিয়ে জেলা প্রশাসন ও পুলিশ কর্তাদের সঙ্গে রাজ্য নির্বাচন কমিশনের বৈঠক

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: টিটিএএডিসি ভিলেজ কমিটির নির্বাচনকে সামনে রেখে সোমবার রাজ্যের সমস্ত জেলা নির্বাচন আধিকারিক (ডিএম ও কালেক্টর)…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

বাজারে দুঃসাহসিক চুরি, প্রশ্নের মুখে রাতের নিরাপত্তা

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: দোকানের টিনের ছাদ কেটে জুয়েলারি দোকানে ঢুকে প্রায় ৮০ ভরি রুপার অলংকার ও নগদ টাকা…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

রাজ্যে যে নাস্তিকতার পরিবেশ ছিল, তা পরিবর্তন করে আমরা আস্তিকতার পরিবেশ তৈরি করতে পেরেছি: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: রাজ্যে ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশের পরিবর্তন হয়েছে বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহা।…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top