News Flash

  • Home
  • দিনের খবর
  • ৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ঝাড়খণ্ড রাজভবন উদ্যান
Image

৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে ঝাড়খণ্ড রাজভবন উদ্যান

রাঁচি, ৩ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ৬ ফেব্রুয়ারি থেকে সাধারণ মানুষের জন্য ঝাড়খণ্ড রাজভবন উদ্যানের দরজা খুলে দেওয়া হবে। উদ্যানটি ১২ ফেব্রুয়ারি পর্যন্ত সকাল ১০টা থেকে বিকাল ৩টে পর্যন্ত খোলা থাকবে। সকাল ১০টায় রাজভবনের গেট নম্বর-২ থেকে রেজিস্ট্রেশন ও নিরাপত্তা যাচাইয়ের পর যে কোনও ব্যক্তি বেলা ১টা পর্যন্ত বিনামূল্যে রাজভবনে প্রবেশ করতে পারবেন। জনগণের ভিড়ের কথা মাথায় রেখে দর্শনার্থীদের শুধুমাত্র ৩০ মিনিটের জন্য ভিতরে থাকার নিয়ম করা হয়েছে। প্রবেশের জন্য প্রত্যেক ব্যক্তিকে পরিচয়পত্র নিয়ে আসতে হবে। পরিচয়পত্র বাধ্যতামূলক করা হয়েছে।

এই উদ্যানে দর্শনীয় অনেক কিছু রয়েছে যেমন ৪০০ প্রজাতির ১৭ হাজারেরও বেশি গোলাপ, ভারত-পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত ট্যাংক, বিদেশ থেকে আনা ফুলসহ বড় বড় চরকা, শহীদ স্থান। ঝাড়খণ্ড রাজভবন প্রায় ৫২ একর জুড়ে অবস্থিত। রাজভবন ১৯৩০ সালে নির্মিত হয়েছিল। উদ্যানটি সর্বপ্রথম ২০০৪ সালে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়।

Releated Posts

ঝাড়খণ্ডে ডাইনি অপবাদের জেরে মহিলাকে কুপিয়ে খুন, থানায় গিয়ে আত্মসমর্পণ অভিযুক্তের

গুমলা (ঝাড়খণ্ড), ৩০ জুলাই (আইএএনএস): ডাইনি অপবাদের জেরে ঝাড়খণ্ডের গুমলা জেলায় ৪০ বছর বয়সি এক মহিলাকে কুঠার দিয়ে…

ByByNews Desk Jul 30, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সিকিমের সাংসদের, একাধিক গুরুত্বপূর্ণ ইস্যুতে কেন্দ্রের হস্তক্ষেপের দাবি

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): সিকিমের একমাত্র লোকসভা সাংসদ ইন্দ্রা হ্যাং সুব্বা বৃহস্পতিবার সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে…

ByByNews Desk Jul 30, 2026

লোকসভায় পাস ‘বন্দে মাতরম’ বিল, জাতীয় সঙ্গীতের মতোই আইনি সুরক্ষা পেতে চলেছে জাতীয় গান

নয়াদিল্লি, ৩০ জুলাই (আইএএনএস): হট্টগোলের মধ্যেই বৃহস্পতিবার লোকসভায় কণ্ঠভোটে পাস হল ‘প্রিভেনশন অব ইনসাল্টস টু ন্যাশনাল অনার (সংশোধনী)…

ByByNews Desk Jul 30, 2026

নিয়োগ দুর্নীতির অভিযোগে কেপিএসসি দফতর ঘেরাওয়ের চেষ্টা, বেঙ্গালুরুতে আটক এবিভিপি কর্মীরা

বেঙ্গালুরু, ৩০ জুলাই (আইএএনএস): কর্নাটক পাবলিক সার্ভিস কমিশনের (কেপিএসসি) নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে বিক্ষোভ দেখায় অখিল…

ByByNews Desk Jul 30, 2026
Scroll to Top