News Flash

  • Home
  • Uncategorized
  • এডিসিকে খাদ্য পীড়িত ঘোষণার দাবীতে রাজভবন অভিযান পিপলস পার্টির
Image

এডিসিকে খাদ্য পীড়িত ঘোষণার দাবীতে রাজভবন অভিযান পিপলস পার্টির

TPPনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ এডিসি এলাকাকে খাদ্য পীড়িত ঘোষণা করে বিনামূল্যে পর্যাপ্ত পরিমাণ রেশন সামগ্রী সরবরাহ করা এবং খাদ্য সুরক্ষা আইনের আওতায় মাথাপিছু ন্যুনতম দশ কেজি করে চাল সরবরাহ করার জন্য জোড়ালো দাবী জানিয়েছে ত্রিপুরা পিপলস পার্টি৷ মূলত এই দুই দফা দাবীতে ত্রিপুরা পিপলস পার্টি সোমবার রাজধানী আগরতলা শহরে বিক্ষোভ মিছিল এবং রাজভবন অভিযান করে৷ সেখান থেকে এক প্রতিনিধি দল রাজভবনে রাজ্যপালের উদ্দেশ্যে স্মারক লিপি প্রদান করে৷ বিক্ষোভ মিছিল ও স্মারক লিপি প্রদান শেষে ত্রিপুরা পিপলস পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেন, রাজ্যের প্রত্যন্ত অঞ্চলগুলিতে কাজ ও খাদ্যের মারাত্মক অভাব দেখা দিয়েছে৷ পাহাড়ী এলাকায় বর্তমানে জুম চাষ ভাল হয় না৷ ফলে সমস্যা আরও বাড়তে শুরু করেছে৷ ঐসব জনজাতিদের জন্য কাজের ব্যবস্থাও নেই৷ কাজ ও খাদ্যের অভাবে তারা দিনের পর দিন অর্দ্ধাহারে অনাহারে অপুষ্টিতে জটিল রোগে আক্রান্ত হয়ে মৃত্যুর প্রহর গুণছেন৷ ঐসব এলাকায় পরিশ্রুত পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ অন্যান্য সুযোগ সুবিধাও খুবই সীমিত৷ ফলে, উপজাতিদের বেঁচে থাকার অধিকার প্রশ্ণ চিহ্ণের মুখে এসে দাঁড়িয়েছে৷ বেঁচে থাকার অধিকার বা জীবনের অধিকার সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার৷ সেক্ষেত্রে খাদ্যের যোগান না থাকায় বেঁচে থাকার অধিকার হারিয়ে ফেলতে শুরু করেছেন বিশেষ করে উপজাতি অংশের মানুষ৷ সেই কারণে এডিসি এলাকাকে খাদ্য পীড়িত ঘোষণা করে বিনামূল্যে খাদ্য সরবরাহ করা জরুরী হয়ে উঠেছে৷ নেতৃবৃন্দ বলেন, খাদ্য সুরক্ষা আইনে মাথাপিছু পাঁচ কেজি করে চাল সরবরাহ করার সিদ্ধান্ত অযৌক্তিক৷ কমকরেও মাসে মাথাপিছু দশ কেজি চাল সরবরাহ করা প্রয়োজন৷ খোলা বাজার থেকে অতিরিক্ত চাল ক্রয় করে উপজাতিদের পক্ষে ক্ষুধা নিবারণ প্রায় অসম্ভব৷ এইসব বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গৃহীত না হলে উপজাতি মহল্লায় মৃত্যুর মিছিল আরও দীর্ঘ হবে বলে ত্রিপুরা পিপলস পার্টির নেতৃবৃন্দ অভিযোগ করেছেন৷ এইসব বিষয়ে তারা রাজ্যপালের দৃষ্টি আকর্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানিয়েছেন৷ অন্যথায় ত্রিপুরা পিপলস পার্টি আরও বৃহত্তর আন্দোলনে শামিল হবে বলে হুঁুশিয়ারী দেওয়া হয়েছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top