নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.) : জাতীয় তদন্তকারী সংস্থা(এনআইএ) তামিলানড়ুর ৬টি স্থানে অভিযান চালিয়েছে। শুক্রবার তামিলর কাটচি পার্টির সদস্যদের সঙ্গে যুক্ত ৬ টি জায়গায় অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। ত্রিচি, কোয়েম্বাটুর, চেন্নাই, শিবগাঙ্গাই এবং টেনকাসিতে এখনও তল্লাশি অভিযান চলছে। এলটিটিই -এর সম্পর্কিত বিষয়ের তদন্তের স্বার্থেই অভিযান চালিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা।
তামিলর কাচ্চি পার্টির সদস্যদের সঙ্গে সম্পর্কযুক্ত স্থানে তল্লাশি অভিযান চালায় এনআইএ। ত্রিচিতে এনআইএ এনটিকে নেতা এবং ইউটিউবার সাত্তাই দুরাই মুরুগানের বাড়িতে তল্লাশি চালায়। যিনি মুরুগান নামেও পরিচিত৷



















