News Flash

  • Home
  • দেশ
  • ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, এএপি বলল এই সমন বেআইনি
Image

ফের ইডি-র হাজিরা এড়িয়ে গেলেন কেজরিওয়াল, এএপি বলল এই সমন বেআইনি

নয়াদিল্লি, ২ ফেব্রুয়ারি (হি.স.): ফের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর হাজিরা এড়িয়ে গেলেন দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (এএপি)-র প্রধান অরবিন্দ কেজরিওয়াল। আবগারি নীতি কেলেঙ্কারি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার তলব করেছিল, কিন্তু এদিনও তিনি ইডি-র মুখোমুখি হচ্ছেন না। কেজরিওয়ালের দল আম আদমি পার্টির পক্ষ থেকে জানানো হয়েছে, ইডি-র পাঠানো সমন বেআইনি।

উল্লেখ্য, এর আগেও বেশ কয়েকবার অরবিন্দ কেজরিওয়াল দিল্লির আবগারি নীতি কেলেঙ্কারিতে ইডি-র জারি করা সমন এড়িয়ে যান। কেজরিওয়ালের দল আম আদমি পার্টি শুক্রবার জানিয়েছে, “দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল শুক্রবারও ইডি-র মুখোমুখি হবেন না। এই সমনকে ‘বেআইনি’ বলে অভিহিত করেছে দল। আমরা আইনানুগ সমন মেনে চলব। প্রধানমন্ত্রী মোদীর লক্ষ্য অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেফতার করা এবং দিল্লি সরকারকে পতন করা। আমরা এটা হতে দেব না।”

Releated Posts

‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ

কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…

ByByNews Desk Jun 10, 2026

দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত

কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…

ByByNews Desk Jun 10, 2026

মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস

নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…

ByByNews Desk Jun 10, 2026

যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার

চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…

ByByNews Desk Jun 10, 2026
Scroll to Top