News Flash

  • Home
  • Uncategorized
  • আশা’র কাজকর্ম নিরাশার, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী
Image

আশা’র কাজকর্ম নিরাশার, সতর্ক করলেন স্বাস্থ্যমন্ত্রী

Badalনিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ আশা কর্মীদের প্রতি এক রাশ ক্ষোভ উগরে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী৷ একাংশ আশা কর্মী কেবল মোটা বিল বানিয়ে ভাতা আদায় করেন৷ কিন্তু দায়িত্ব পালনে তারা ভীষণ গাফিলতির প্রমাণ দিচ্ছেন৷ একাংশ আশাকর্মীদের সতর্ক করে স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী তাদের দায়িত্ব এবং কর্তব্য মনে করিয়ে দিয়েছেন৷ স্বাস্থ্যমন্ত্রী আশা কর্মীদের উদ্দেশ্যে বলেন, শহর এবং প্রত্যন্ত অঞ্চলে মানুষের সেবায় নিজেদের আরো বেশিভাবে নিয়োজিত করতে হবে৷ কারণ, স্বাস্থ্য পরিষেবায় আশা কর্মীদের এক বিরাট ভূমিকা রয়েছে৷ সোমবার আগরতলায় তীব্রতর ডায়েরিয়া নিয়ন্ত্রণ পক্ষকাল এবং বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে স্বাস্থ্য মন্ত্রী বাদল চৌধুরী রাজ্যের একাংশ আশাকর্মীদের বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে কাজ করছেন তাদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দিয়েছেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী আশাকর্মীদের প্রতি চরম হতাশা প্রকাশ করে বলেন, যে উদ্দেশ্যে তাদের নিয়োগ করা হয় অনেক ক্ষেত্রেই গাফিলতি পরিলক্ষিত হচ্ছে৷ একাংশ আশা কর্মীরা তাদের কাজ ঠিকঠাক মত করছেন না৷ এমন বহু অভিযোগ স্বাস্থ্য দপ্তরে জমা পড়ছে৷ অথচ দেখা যাচ্ছে, পরিষেবা দেওয়ার নাম করে একাংশ আশাকর্মীরা মোটা বিল বানিয়ে ভাতা আদায় করে নিচ্ছেন৷ গ্রাম পঞ্চায়েতগুলো প্রত্যন্ত অঞ্চলে আশাকর্মীদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া গুরু দায়িত্ব তুলে দেয়৷ অথচ সেখানে বহু অভিযোগ তাদের বিরুদ্ধে উঠছে৷ এবিষয়ে তিনি গ্রাম পঞ্চায়েত গুলির উদ্দেশ্যে বলেন, আশাকর্মী নিয়োগের ক্ষেত্রে যথেষ্ট সচেতনভাবে কাজ করতে হবে৷ যারা দায়িত্ব ঠিকঠাক ভাবে পালন করবেন তাদেরকেই বাছাই করতে হবে৷ তবেই প্রত্যন্ত অঞ্চলে মানুষ উপকৃত হবেন৷
এদিন স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রত্যন্ত অঞ্চলে আশাকর্মীদের সহায়তায় গর্ভবতী মায়েরা স্বাস্থ্যকেন্দ্রের সুযোগ লাভ করতে পারেন৷ আশাকর্মীরা গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গিয়ে নিরাপদ প্রসবের ব্যবস্থা করে থাকেন৷ ফলে, শিশু মৃত্যুর হার এরাজ্যে অনেক কমেছে৷ এক তথ্য তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গোটা দেশে শিশু মৃত্যুর হার ৪০৷ সে জায়গায় রাজ্যে শিশু মৃত্যুর হার ২১ শতাংশে নামিয়ে আনা সম্ভব হয়েছে৷ এর জন্য তিনি আশা কর্মীদেরও কুর্ণিশ জানিয়েছেন৷ তবে, একাংশ আশা কর্মী যারা দায়িত্ব ভুলে যান তাদের নিজেদের পরিশোধিত করতে পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top