News Flash

  • Home
  • Uncategorized
  • যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ, পৃথক স্থানে পাশবিক লালসায় দু’জন গর্ভবতী
Image

যুবতীকে তুলে নিয়ে ধর্ষণ, পৃথক স্থানে পাশবিক লালসায় দু’জন গর্ভবতী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুলাই৷৷ ফের ধর্ষণ৷ পৃথক তিনটি স্থানে তিনজন ধর্ষিতা হয়েছেন৷ গভীর রাতে এক

ফাইল ছবি
ফাইল ছবি

যুবতীকে বাড়ি থেকে তুলে নিয়ে ধর্ষণ করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে বোধজংনগর থানার অধীন খাস নোয়াগাঁও এলাকায় রবিবার রাতে৷ সংবাদ সূত্রে জানা গিয়েছে, খয়েরপুরে খার্চি উৎসব দেখার জন্য আমবাসার মাদুলী শিববাড়ি এলাকার এক যুবতী খাস নোয়াগাঁও এলাকায় কাকার বাড়িতে বেড়াতে আসে৷ ১৮ বছর বয়সী ঐ যুবতী রাত দশটা নাগাদ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয়ে যায়৷ বাড়ির লোকজন এদিক ওদিক খোঁজতে শুরু করে৷ বেশ কিছুক্ষণ খোঁজার পর দেখা যায় বাড়ী থেকে একটু দূরে সেগুন বাগানে নগ্ণ অবস্থায় ঐ যুবতী অজ্ঞান অবস্থায় পড়ে রয়েছে৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জি বি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ খবর দেওয়া হয় বোধজংনগর থানায়৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করে৷ সন্দেহজনক এক যুবককে আটক করেছে৷ তার নাম অমৃত দাস৷ পুলিশ তাকে জোর জিজ্ঞাসাবাদ করছে৷
এদিকে, চুড়াইবাড়ি থানার অধীনত স্টোনওয়ারি এলাকায় এক যুবতী ধর্ষণের শিকার হয়েছে৷ ফলে ঐ যুবতী বর্তমানে অন্তসত্ত্বা হয়েছে৷ এই ব্যাপারে চুড়াইবাড়ি থানায় একটি মামলা দায়ের করেছে নির্যাতিতা৷ পুলিশ গ্রেপ্তার করেছে অভিযুক্ত শংকর কুর্মিকে৷ ঘটনা জানাজানি হতেই সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে৷ অভিযুক্তের কঠোর শাস্তির দাবী জানিয়েছেন এলাকাবাসী৷
অন্যদিকে, দক্ষিণ জেলার সাব্রুম থানার বটতলার বিজয়নগরে এক বিধবা মহিলাকে ধর্ষণের অভিযোগ মিলেছে৷ জানা গিয়েছে, ঐ মহিলা রাজমিস্ত্রীর যোগালীর কাজ করতেন৷ প্রায় মাস দুয়েক আগে কাজ থেকে ফেরার পথে তাদের সঙ্গেরই এক যুবক তাকে ধর্ষণ করে বলে অভিযোগ৷ তাতে মহিলা অন্তঃসত্ত্বা হয়ে পড়েন৷ গর্ভপাত করানোর জন্য তিনি ঔষধও খেয়েছেন৷ তাতে মারাত্মক পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ শেষ পর্যন্ত ঐ মহিলা বাধ্য হয়েই অভিযুক্তের বিরুদ্ধে সোমবার অভিযোগ দায়ের করেছেন৷ অভিযুক্তের নাম সঞ্জয় দাস৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ জানা গিয়েছে, মহিলার দুটি পুত্র সন্তানও রয়েছে৷ প্রায় দশ বছর আগে মহিলার স্বামী মারা গিয়েছে৷ অসহায় অবস্থাতেই রাজমিস্ত্রীর যোগালি হিসেবে কাজ করতে গিয়েছিলেন৷ কাজ থেকে ফেরার পথে তাকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ৷ মহিলা অভিযুক্তের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top