News Flash

  • Home
  • দেশ
  • “সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে” : অশোক লাহিড়ী
Image

“সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে” : অশোক লাহিড়ী

কলকাতা, ১ ফেব্রুয়ারি, (হি.স.): “এক কথায় বলতে গেলে প্রধানমন্ত্রী যেমন বলেন, ‘সবকা সাথ, সবকা বিকাশ, সবকা প্রয়াস’, ঠিক এমনই বাজেট হয়েছে। অর্থাৎ সবার কথা চিন্তা করেই এই বাজেট তৈরি করা হয়েছে।”

বৃহস্পতিবার বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন অর্থনীতিবিদ তথা বিধায়ক অশোক লাহিড়ী। তিনি বলেন, “সব দিক থেকেই এই বাজেট পরিপূর্ণ এবং গত ১০ বছরে সমস্ত ক্ষেত্রেই এই বিকাশ লক্ষণীয়। দেশে ‘দ্রুত বর্ধনশীল অর্থনীতি’। তাই দেশের অর্থনীতি এখন বিশ্বের তালিকায় পাঁচ নম্বরে পৌঁছে গিয়েছে।”

তিনি আরও বলেন যে, “দারিদ্রসীমার নিচে থাকা প্রায় ২৫ কোটি মানুষের আর্থিক অবস্থার উন্নতি ঘটানো হয়েছে। আর সবথেকে আনন্দের বিষয় হল, করের হার বাড়িয়ে সরকার খাজনা আদায় করছে। ঠিক একইভাবে রাজস্ব ঘাটতি কিন্তু বৃদ্ধি পায়নি। এর ফলে মুদ্রাস্ফীতি কম হচ্ছে। এই বাজেট অত্যন্ত মঙ্গলময় বাজেট, যার সুফল দেশের মানুষ আগামী দিনে পাবে।”

Releated Posts

বিক্ষিপ্ত বৃষ্টির জেরে চেন্নাইয়ে ডেঙ্গু নজরদারি ও মশা নিয়ন্ত্রণে জোর

চেন্নাই, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): বিক্ষিপ্ত বৃষ্টির জেরে জল জমে নতুন করে মশার প্রজননস্থল তৈরি হওয়ার আশঙ্কায় চেন্নাইয়ের গ্রেটার…

ByByNews Desk Sep 9, 2026

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top