News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের অনুষ্ঠানে রক্তাক্ত এক সমকামী, আহত আরো ২ জন
Image

বিয়ের অনুষ্ঠানে রক্তাক্ত এক সমকামী, আহত আরো ২ জন

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ৩১ জানুয়ারি : বিয়ের অনুষ্ঠানে গিয়ে রক্তাক্ত হলেন সমকামী এক ব্যক্তি। আহতের নাম মাহি দাস(২৬)। ঘটনাটি ঘটেছে কমলপুর এক নম্বর কলারছড়ি এলাকায়।

ঘটনার বিবরণে জানা যায়, মাহি ও তার আরও দুজন সঙ্গী সহ মোট তিনজন জিতেন্দ্র নমঃশুদ্র এর মেয়ের বিয়ের অনুষ্ঠানে যায়। সমকামীদের মধ্যে একাংশ বহুকাল ধরে সামাজিক আনন্দ অনুষ্ঠানে গিয়ে সামিল হন। সামাজিক আনন্দে সামিল হয়ে তারাও গান বাজনায় মেতে উঠেন। আশীর্বাদ করেন প্রাণ ভরে। যে যার সাধ্য অনুযায়ী তাদেরকেও আর্থিক সাহায্য করেন। বুধবার জীতেন্দ্র নমঃশূদ্রের মেয়ের বিয়ের অনুষ্ঠানে এর উল্টো পরিণতি লক্ষ্য করা গেল।

অভিযোগ জীতেন্দ্র নমঃ শুদ্র এবং আরও ২ যুবক দিলে তাদের উপর বেধড়ক প্রহার চালায়। এতে তাদের মধ্যে মাহি দাস নামে একজন গুরুতরভাবে আহত হয়েছেন। তার মাথায় আঘাত লেগেছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছে পুলিশ। অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ঘটনায় এলাকা জুড়ে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Releated Posts

তিন মাস ধরে পানীয় জল নেই, পাম্প হাউসে তালা ঝুলিয়ে বিক্ষোভ মহিলাদের

আগরতলা, ১০ সেপ্টেম্বর: পানীয় জলের চরম সংকটের অভিযোগ তুলে পাম্প হাউসে তালা ঝুলিয়ে প্রতিবাদে সামিল হলেন মহিলারা। আজ…

ByByTaniya Chakraborty Sep 10, 2026

স্কুলের প্রবেশমুখেই জঞ্জালের স্তূপ, তীব্র দুর্গন্ধে নাজেহাল পড়ুয়া-অভিভাবক

কুমারঘাট, ১০ সেপ্টেম্বর: স্কুলের প্রবেশমুখেই জমে রয়েছে আবর্জনার স্তূপ। তার সঙ্গে তীব্র দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ। এমনই অভিযোগ…

ByByReshmi Debnath Sep 10, 2026

দশ দফা দাবিতে উদয়পুরে তপশিলী জাতি সমন্বয় সমিতির প্রতিবাদ মিছিল

উদয়পুর, ১০ আগস্ট: : দশ দফা দাবিকে সামনে রেখে বৃহস্পতিবার উদয়পুরে প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ কর্মসূচি পালন করল…

ByByReshmi Debnath Sep 10, 2026

যাত্রাপুরে পুলিশের অভিযান, ১০ কেজির বেশি গাঁজা ও ইয়াবা উদ্ধার

আগরতলা, ১০ সেপ্টেম্বর: গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল যাত্রাপুর থানার পুলিশ। লালটিলা গ্রামের বাসিন্দা দুলাল…

ByByTaniya Chakraborty Sep 10, 2026
Scroll to Top