News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের মূল্যে কারচুপির হদিশ
Image

কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের মূল্যে কারচুপির হদিশ

আগরতলা, ৩১ জানুয়ারি: কৃষিজাত বীজ ও সারের প্যাকেটের মূল্যে কারচুপির হদিশ পাওয়া গিয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে বটতলা সুপার মার্কেটের একটি প্রিন্টিং প্রেসে অভিযান চালিয়ে পুলিশ। ওই প্রেসে অবৈধভাবে ফসলের বীজ ও সারের প্যাকেটের উপর নির্ধারিত মূল্যের পরিবর্তন করে নতুন মূল্য বসিয়ে দেওয়া হচ্ছে।

 ঘটনার বিবরণে জানা গিয়েছে, বটতলা ফাঁড়ির পুলিশের কাছে খবর আসে বটতলা সুপার মার্কেটের স্থানীয় শিব শংকর প্রিন্টিং প্রেসে অবৈধ কাজ চল। সেই খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। অভিযানে দেখা গিয়েছে অবৈধভাবে ফসলের বীজ ও সারের প্যাকেটের উপর নির্ধারিত মূল্যের পরিবর্তন করে নতুন মূল্য বসিয়ে দেওয়া হচ্ছে। তার জন্য প্রেসের মালিকের কাছে কোনো বৈধ কাগজ পত্র নেই। 

জনৈক মালিক অবৈধভাবে ফসলের বীজ ও সারের প্যাকেটের উপর নির্ধারিত মূল্যের পরিবর্তন করে নতুন মূল্য বসানোর বিষয়টি স্বীকার করেছেন। তিনি বলেন, বেশি টাকা উপার্জনের জন্য এই কাজ করে থাকেন।

Releated Posts

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026

সোমনাথ যাত্রায় ৭০ পুণ্যার্থী, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ সেপ্টেম্বর: সোমনাথ মন্দিরের পুনর্নির্মাণের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত ‘সোমনাথ স্বাভিমান’ পর্বে অংশগ্রহণ করতে রাজ্যের…

ByByReshmi Debnath Sep 24, 2026
Scroll to Top