News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ব্রু শরনার্থীদের সমস্যা বিজেপি- আইপিএফটি জোট সরকারের আমলে সমাধান হয়েছে : রাজীব
Image

ব্রু শরনার্থীদের সমস্যা বিজেপি- আইপিএফটি জোট সরকারের আমলে সমাধান হয়েছে : রাজীব

আগরতলা, ৩১ জানুয়ারি : ত্রিপুরায় গত ২৩ বছর ধরে বসবাস করা ব্রু শরনার্থীদের সমস্যা বিজেপি- আইপিএফটি জোট সরকারের আমলে সমাধান হয়েছে। আজ যোগদান সভায় একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

প্রসঙ্গত, আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে এখন শাসক দলে যোগদানের হিরিক পড়েছে। আজ ৪৭ আমবাসা বিধানসভা কেন্দ্রের ৩০ নং বুথ রিয়াং শরণার্থী ক্যাম্প এলাকা ব্রুহা পাড়াতে ১৫৮ পরিবারের ৪৬০ জন এবং ধলাই জেলা কার্যালয় আমবাসাতে ১৮৬ পরিবারের ৫৬৭ জন ভোটার বিজেপি দলে সামিল হয়েছে। এদিন দুটি যোগদান সভায় ৩৪৬ পরিবারের মোট ১১২৭ ভোটার গেরুয়া দলে শামিল হয়েছেন। এদিন যোগদান সভায় উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য, বিধায়ক ভগবান চন্দ্র দাস সহ দলের অন্যান্যরা।

এদিন সভায় শ্রী ভট্টাচার্য্য বলেন, ত্রিপুরায় গত ২৩ বছর ধরে বসবাস করা ব্রু শরনার্থীরা বসবাস করছেন। বাম সরকারের আমলে তাঁদের সমস্যা সমাধানের কোনো ব্যবস্থা গ্রহণ করে নি। কিন্তু বিজেপি- আইপিএফটি জোট সরকার তাঁদের সমাধান করেছে। তাঁদের ত্রিপুরায় বসবাস করার জন্য ব্যবস্থা নিয়েছে।

Releated Posts

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

সরকারি কলেজে শিক্ষক সংকট, ১৭৮ অতিথি অধ্যাপকের এককালীন নিয়োগের দাবি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ত্রিপুরার সরকারি ডিগ্রি কলেজগুলিতে শিক্ষক সংকটের মধ্যে দীর্ঘদিন ধরে কর্মরত ১৭৮ জন অতিথি অধ্যাপককে সহকারী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top