News Flash

  • Home
  • Uncategorized
  • স্বামীকে করবি ফুলের বিষ খাইয়ে নিজেও খেলেন স্ত্রী
Image

স্বামীকে করবি ফুলের বিষ খাইয়ে নিজেও খেলেন স্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ জুলাই৷৷ এয়ারপোর্ট থানা এলাকার দক্ষিণ নারায়ণপুরে পারিবারিক কলহের জেরে স্বামীকে দুধের সঙ্গে করবি ফুলের গোটার রস মিশিয়ে খাইয়ে নিজেও করবী ফুলের গোটা খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন স্ত্রী৷  দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ দক্ষিণ নারায়ণপুর এলাকায় স্বামীকে দুধের সঙ্গে করবি ফুলের গোটার রস মিশিয়ে খাইয়ে হত্যার চেষ্টা করেছেন স্ত্রী৷ দুধপান করে বমি করতে শুরু করেন স্বামী টুটুন সরকার৷ খবর পেয়ে প্রতিবেশী ও আত্মীয় স্বজনরা ছুটে আসেন৷ ষড়যন্ত্র ফাঁস হয়ে যাবার আশঙ্কায় স্ত্রী উমা সরকারও করবি ফুলের গোটার রস খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন৷ দুজনকেই জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়৷ জানা যায় প্রায় ৭ বছর আগে তাদের বিয়ে হয়৷ তাদের একটি পুত্র সন্তানও রয়েছে৷ ২/৩ বছর ধরে পারিবারিক ঝামেলা চলছে৷ এরই জেরে ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে৷

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top