News Flash

  • Home
  • প্রধান খবর
  • অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ যারা
Image

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ : সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ যারা

কেপ টাউন, ২৯ জানুয়ারি (হি.স.): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে সুপার সিক্সের সূচি প্রকাশ করেছে আইসিসি। যার ফলে জানা গেল সুপার সিক্সে ভারতের প্রতিপক্ষ কারা। ১৬ দল নিয়ে শুরু হওয়া অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সুপার সিক্সে উঠেছে ১২টি দল। চারটি গ্রুপের সেরা তিনটি করে দল উঠেছে শেষ ১২-তে। সুপার সিক্সে উঠে দুই গ্রুপে ভাগ হয়ে খেলবে এই দলগুলো।

‘এ’ এবং ‘ডি’ গ্রুপ থেকে সুপার সিক্সে ওঠা দলগুলো হচ্ছে- ভারত, বাংলাদেশ,আয়ারল্যান্ড, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং নেপাল। ‘বি’ এবং ‘সি’ গ্রুপ থেকে সুপার সিক্সে উঠেছে- দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং জিম্বাবুয়ে। সুপার সিক্স পর্বে দলগুলো নিজের গ্রুপ বাদে অন্য গ্রুপের দলগুলোর বিপক্ষে ম্যাচ খেলবে। আগামী ৬ এবং ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দু’টি সেমিফাইনাল। ১১ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ফাইনাল ম্যাচ।

Releated Posts

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): ১৮তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে শুক্রবার নয়াদিল্লিতে পৌঁছলেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বিমানবন্দরে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

নান্দেডে পথ দুর্ঘটনায় শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর, মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর (আইএএনএস): মহারাষ্ট্রের নান্দেডে ভয়াবহ পথ দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দুর্ঘটনায়…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

আন্তর্জাতিক বাজারে তেলের দামে তীব্র উল্লম্ফন, ১০৫ ডলার ছাড়াল ব্রেন্ট; ১০০ ডলারের ওপরে ডব্লিউটিআই

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর : আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামে টানা ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার ব্রেন্ট ক্রুডের দাম ১২…

ByBySandeep Biswas Sep 10, 2026

আঞ্চলিক যোগাযোগে চাহিদা মেটাতে সিভিল বিমান যৌথ উৎপাদনে ভারত-রাশিয়ার আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): আঞ্চলিক বিমান যোগাযোগের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে ভারতে সিভিল যাত্রীবাহী বিমান যৌথভাবে উৎপাদনের বিষয়ে রাশিয়ার…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top