News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লির ওয়াজিরবাদে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন; ভস্মীভূত প্রায় ২০০টি গাড়ি, পুড়ল বহু বাইকও
Image

দিল্লির ওয়াজিরবাদে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন; ভস্মীভূত প্রায় ২০০টি গাড়ি, পুড়ল বহু বাইকও

নয়াদিল্লি, ২৯ জানুয়ারি (হি.স.): দিল্লির ওয়াজিরবাদে ভয়াবহ আগুন লাগল পুলিশ প্রশিক্ষণ স্কুলে। রবিবার গভীর রাতে পুলিশ প্রশিক্ষণ স্কুলে ভয়াবহ আগুন লাগে, সোমবার সকালে আগুন নিভে যাওয়ার পর দেখা যায় আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গিয়েছে প্রায় ২০০টি চার-চাকা গাড়ি, এছাড়াও পুড়ে গিয়েছে কমপক্ষে ২৫০টি মোটরবাইক। কীভাবে এই আগুন লাগল, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দিল্লি পুলিশ।

পুলিশ জানিয়েছে, রবিবার গভীর রাতে ওয়াজিরবাদে ভয়াবহ আগুন লাগে পুলিশ প্রশিক্ষণ স্কুলে। আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের মোট ৮টি ইঞ্জিন। ভোর ৪.১৫ মিনিট নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে। দমকলের পক্ষ থেকে জানানো হয়েছে, আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, স্থানীয় পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি। তবে, অনেক চার-চাকার গাড়ি ও মোটর বাইক পুড়ে গিয়েছে।

Releated Posts

ভয়েস স্যাম্পল সংগ্রহের সিআইডি নোটিসকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-র জারি করা ভয়েস স্যাম্পল সংগ্রহের নোটিসকে চ্যালেঞ্জ করে…

ByByNews Desk Jun 25, 2026

তারাতলায় গুদামের ছাদ ধস: নিহতদের পরিবারকে ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর

কলকাতা, ২৫ জুন (আইএএনএস): কলকাতার তারাতলায় নির্মীয়মাণ একটি গুদামের ছাদ ধসে মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবার এবং আহতদের জন্য…

ByByNews Desk Jun 25, 2026

মাদানির ‘জিহাদ’ মন্তব্যে বিজেপির তীব্র সমালোচনা, বললেন— ‘উসকানিমূলক রাজনীতি আর কাজ করছে না’

নয়াদিল্লি, ২৪ জুন (আইএএনএস): জমিয়ত উলেমা-ই-হিন্দের সভাপতি মাওলানা সাইয়্যদ আরশাদ মাদানি-র “জিহাদ প্রত্যেক মুসলিমের অধিকার” মন্তব্যকে ঘিরে রাজনৈতিক…

ByByNews Desk Jun 24, 2026

বিহারের পূর্ব চম্পারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৪, আহত ৪

পাটনা, ২৪ জুন (আইএএনএস): বিহারের পূর্ব চম্পারণ জেলায় বুধবার এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজনের মৃত্যু হয়েছে এবং…

ByByNews Desk Jun 24, 2026
Scroll to Top