News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রেনিঙের সময় জনৈক সিআরপিএফ জওয়ানের মৃত্যু, উত্তেজনা
Image

ট্রেনিঙের সময় জনৈক সিআরপিএফ জওয়ানের মৃত্যু, উত্তেজনা

বোকাজান (অসম), ১০ জুলাই, (হি.স.) : কারবি আংলং জেলার বোকাজানে খটখটি অঞ্চলে সিআরপিএফ গ্রুপ সেন্টারে জনৈক জওয়ানের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট ক্যাম্পে চাপা উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, গত কয়েকদিন ধরে শারীরিক অসুস্থতায় ভুগছিলেন রাজু পাসোয়ান নামের এক সিআরপিএফ জওয়ান। তিনি ২১ দিন আগে বিশেষ ট্রেনিং নিতে এখানে আসেন। যথারীতি আজ সকালে ট্রেনিঙে যান তিনি। কিন্তু আচমকা সে-সময় মাথা ঘুরে পড়ে যান পাসোয়ান। ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে তাঁর। অভিযোগ, মাটিতে পড়ে যাওয়ার পর প্রায় আধঘণ্টা ধরে সেখানেই পড়ে থাকেন তিনি। শারীরিক অবস্থার অবনতি ঘটলে ওখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রাজু পাসোয়ান। সহকর্মীদের অভিযোগ, অসুস্থ রাজুকে প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করেনি বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। যার পরিণতিতেই তাঁর মৃত্যু হয়েছে। সহকর্মীর মৃত্যুতে উত্তেজিত প্রশিক্ষণরত জওয়ানরা ঊর্ধ্বতন অফিসারদের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করছেন। একসময় তাঁরা ওই অফিসারদের সঙ্গে ধাক্কাধক্কিতেও শামিল হয়ে পড়েছিলেন বলে জানা গেছে। তবে এ-ঘটনায় কোনও হতাহতের খবর নেই। উল্লেখ্য, কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ (সিআপিএফ)-এ ২০০৮ সালে যোগ দেন। তাঁর বাড়ি বিহারে।-

Releated Posts

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026

ভিলেজ কাউন্সিল নির্বাচনে বিলোনিয়ায় সিপিআই(এম)-এর ২১ প্রার্থীর মনোনয়ন জমা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার তিনটি ব্লকে মোট ২১টি আসনে…

ByByReshmi Debnath Sep 2, 2026

প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা জোরদার করছে ত্রিপুরা, নজরদারিতে ৫১৫ সিসিটিভি

আগরতলা, ৩১ আগস্ট: ট্রাফিক আইন লঙ্ঘন ও সড়ক দুর্ঘটনা কমাতে প্রযুক্তিনির্ভর স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা আরও শক্তিশালী করছে ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Aug 31, 2026

ভেজাল ক্যান্সারের ওষুধকাণ্ডে সরব ত্রিপুরা কংগ্রেস, সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন প্রবীর চক্রবর্তীর

আগরতলা, ৩০ আগস্ট: দিল্লিতে ভেজাল ক্যান্সারের ওষুধ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হল ত্রিপুরা প্রদেশ…

ByByReshmi Debnath Aug 30, 2026
Scroll to Top