News Flash

  • Home
  • দিনের খবর
  • সিপিআইএম এর থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের দাবি দিলীপ ঘোষের
Image

সিপিআইএম এর থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের দাবি দিলীপ ঘোষের

এগরা, ২৮ জানুয়ারি (হি.স.): খুঁজে পাওয়া যাবে না তৃণমূলকে। বিস্ফোরক মন্তব্য করলেন প্রাক্তন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রবিবার পূর্ব মেদিনীপুর জেলার এগরা বিধানসভার বরিদা গ্রাম পঞ্চায়েতের কল্যানপুরে একটি রাস্তা উদ্ধোধন কর্মসূচিতে অংশ গ্রহণ করে তিনি একথা জানান। তিনি বলেন, ”সিপিএমের থেকেও খারাপ অবস্থা হবে তৃণমূলের। খুঁজে পাওয়া যাবে না তাদের। কিছু আগেই জেলে যাবে। সেখানে খাওয়া-দাওয়ার ব্যবস্থা থাকবে। আর বাকিদের মানুষ ঝাঁটা মেরে বিদায় করবে।”

মেদিনীপুর লোকসভার সাংসদ দিলীপ ঘোষ। সামনেই লোকসভা নির্বাচনের দামামা বাজবে। তাই আগে থেকেই লোকসভা নির্বাচনের জোর কদমে প্রচার চালাচ্ছেন তিনি। অন্যদিকে দেশজুড়ে বিজেপি বিরোধী শক্তির মঞ্চ আই এন ডি আই এ তৈরি করা হয়েছে। বিরোধী মঞ্চ একত্রিত হয়ে মোদী এবং বিজেপি সরকারের পতন ঘটাতে চাইছে। তাদের উদ্দেশ্যে দিলীপ ঘোষ বলেন, ” যতদিন মোদী প্রধানমন্ত্রী আছেন ততদিন বিরোধীদের প্রধানমন্ত্রী হতে চাওয়ার কষ্ট করতে হবে না।”

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top