News Flash

  • Home
  • দেশ
  • ‘মন কি বাত-এর অনুষ্ঠান অনুপ্রেরণামূলক : পুষ্কর সিং ধামি
Image

‘মন কি বাত-এর অনুষ্ঠান অনুপ্রেরণামূলক : পুষ্কর সিং ধামি

দেহরাদূন, ২৮ জানুয়ারি (হি.স.) : ‘মন কি বাত-এর অনুষ্ঠান অনুপ্রেরণামূলক,একথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি রবিবার মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল শিবাজি নগরের কানওয়ালি রোডের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানেই তিনি প্রধানমন্ত্রীর ‘মন কি বাত-এর অনুষ্ঠান শোনেন। এই অনুষ্ঠান শুনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১০৯-তম সংস্করণ উত্তরাখণ্ডের মানুষের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। এই অনুষ্ঠানের মাধ্যমে পদ্ম পুরস্কারপ্রাপ্তদের নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেন, পদ্ম পুরস্কার প্রাপ্তদের অধিকাংশই নিজ নিজ ক্ষেত্রে অনন্য কাজ করছেন। মোদীর নেতৃত্বে মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশে খুব দ্রুত কাজ হয়েছে। এরই ফল আজ আমাদের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন এমন মানুষদের কথা উল্লেখ করেছেন। উত্তরাখণ্ডে আয়ুর্বেদের ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বেশির ভাগই জঙ্গলে ঢাকা। রাজ্যে আয়ুর্বেদের ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে বলেও রবিবার উল্লেখ করেন ধামি। তিনি আরও জানান, আয়ুর্বেদের সম্ভাবনা বাড়ানোর জন্য রাজ্যে নিরন্তর প্রচেষ্টা চলছে।

Releated Posts

যমুনা জল চুক্তির পর কিশাউ প্রকল্প, শেখাওয়াটিতে জল নিরাপত্তা আরও জোরদারের উদ্যোগ

জয়পুর, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তর ভারতের দীর্ঘদিনের জল প্রকল্পগুলিকে গতি দেওয়ার লক্ষ্যে কিশাউ বহুমুখী প্রকল্প নিয়ে মঙ্গলবার নয়াদিল্লিতে…

ByByNews Desk Sep 15, 2026

পরীক্ষার অনিয়মে ‘কংগ্রেসের যোগসূত্র’, রাহুলের ‘নীরবতা’ নিয়ে প্রশ্ন বিজেপির

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): পরীক্ষায় অনিয়ম ও প্রশ্নফাঁসের ঘটনায় কংগ্রেসের দুই প্রবীণ নেতার সহযোগীদের বিরুদ্ধে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি)…

ByByNews Desk Sep 15, 2026

পাটনায় বিপিএসসি ও বিপিএসএসসি পরীক্ষার্থীদের বিক্ষোভ, অনিয়মের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবি

পাটনা, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): ৭০তম বিহার পাবলিক সার্ভিস কমিশন (বিপিএসসি) কম্বাইন্ড কম্পিটিটিভ পরীক্ষা এবং ১,৭৯৯টি পুলিশ সাব-ইন্সপেক্টর পদে…

ByByNews Desk Sep 15, 2026

আগ্রায় ভুয়ো বিবাহ-পরিচয় পরিষেবার আড়ালে প্যান-ইন্ডিয়া সাইবার প্রতারণা চক্রের হদিস, মূলচক্রী আইনজীবী গ্রেফতার

নয়াদিল্লি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিবাহের জন্য সঙ্গী খুঁজছেন এমন পুরুষদের প্রতারণার উদ্দেশ্যে আগ্রায় একটি কল সেন্টার থেকে পরিচালিত…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top