দেহরাদূন, ২৮ জানুয়ারি (হি.স.) : ‘মন কি বাত-এর অনুষ্ঠান অনুপ্রেরণামূলক,একথা বললেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি রবিবার মন্ত্রী প্রেমচাঁদ আগরওয়াল শিবাজি নগরের কানওয়ালি রোডের ৯ নম্বর ওয়ার্ডে আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। এই অনুষ্ঠানেই তিনি প্রধানমন্ত্রীর ‘মন কি বাত-এর অনুষ্ঠান শোনেন। এই অনুষ্ঠান শুনে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘মন কি বাত’-এর ১০৯-তম সংস্করণ উত্তরাখণ্ডের মানুষের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক। এই অনুষ্ঠানের মাধ্যমে পদ্ম পুরস্কারপ্রাপ্তদের নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রী। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী বলেন, পদ্ম পুরস্কার প্রাপ্তদের অধিকাংশই নিজ নিজ ক্ষেত্রে অনন্য কাজ করছেন। মোদীর নেতৃত্বে মহিলাদের ক্ষমতায়নের জন্য দেশে খুব দ্রুত কাজ হয়েছে। এরই ফল আজ আমাদের নারী শক্তি প্রতিটি ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করে যাচ্ছে। ‘মন কি বাত’-এ প্রধানমন্ত্রী মোদী আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে প্রশংসনীয় কাজ করেছেন এমন মানুষদের কথা উল্লেখ করেছেন। উত্তরাখণ্ডে আয়ুর্বেদের ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে। উত্তরাখণ্ডের বেশির ভাগই জঙ্গলে ঢাকা। রাজ্যে আয়ুর্বেদের ক্ষেত্রে অনেক সম্ভাবনা রয়েছে বলেও রবিবার উল্লেখ করেন ধামি। তিনি আরও জানান, আয়ুর্বেদের সম্ভাবনা বাড়ানোর জন্য রাজ্যে নিরন্তর প্রচেষ্টা চলছে।

‘মন কি বাত-এর অনুষ্ঠান অনুপ্রেরণামূলক : পুষ্কর সিং ধামি
Tags:
Releated Posts
‘উসকানিমূলক’ মন্তব্যের অভিযোগে ফিরহাদ হাকিমের বিরুদ্ধে থানায় অভিযোগ
কলকাতা, ১০ জুন (আইএএনএস): প্রাক্তন রাজ্য মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে ‘অশালীন’, ‘মহিলাবিদ্বেষী’ এবং ‘উসকানিমূলক’…
দফতর বণ্টন ঘোষণা, স্বরাষ্ট্র নিজের হাতেই রাখলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী; অর্থ দফতর পেলেন স্বপন দাশগুপ্ত
কলকাতা, ১০ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন সরকার বুধবার নবগঠিত মন্ত্রিসভার সদস্যদের মধ্যে দফতর বণ্টনের চূড়ান্ত…
মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিল ঘিরে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে, নির্বাচন কমিশন ও রিটার্নিং অফিসারদের নিশানায় কংগ্রেস
নয়াদিল্লি, ১০ জুন (আইএএনএস): মধ্যপ্রদেশ থেকে আসন্ন রাজ্যসভা নির্বাচনে কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের মনোনয়নপত্র বাতিল হওয়াকে কেন্দ্র করে…
যুবকদের কর্মসংস্থান বাড়াতে অবসরপ্রাপ্ত আধিকারিক ও পরামর্শদাতাদের পুনর্নিয়োগ পর্যালোচনায় তামিলনাড়ু সরকার
চেন্নাই, ১০ জুন (আইএএনএস): সরকারি ব্যয় কমানো এবং যুবকদের জন্য কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর লক্ষ্যে বিভিন্ন দফতরে চুক্তিভিত্তিক বা…


















