News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ২৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর সাথে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিচ্ছে ত্রিপুরার ৪ ছাত্র-ছাত্রী
Image

২৯ জানুয়ারী প্রধানমন্ত্রীর সাথে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে যোগ দিচ্ছে ত্রিপুরার ৪ ছাত্র-ছাত্রী

আগরতলা, ২৭ জানুয়ারী : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী ২৯ জানুয়ারী স্কুলের ছাত্র-ছাত্রীদের সাথে বার্ষিক আলোচনার  আসর পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে পড়ুয়াদের সঙ্গে স্কুল জীবনের চূড়ান্ত পরীক্ষার চাপ হ্রাস করার উপায় নিয়ে প্রধানমন্ত্রী কথা বলবেন। ইতিমধ্যেই গত ৬ বছরে এই কর্মসূচী ছাত্রী-ছাত্রী, শিক্ষক মন্ডলী ও অভিভাবকদের মধ্যে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে।  পড়ুয়াদের সঙ্গে প্রধানমন্ত্রীর আলাপচারিতার এই সপ্তম পর্বটি আয়োজিত হতে চলেছে দিল্লিতে ভারত মন্ডপমে।

আসন্ন পরীক্ষা পে চর্চার এই ৭ম পর্বে রাজ্যের চার ছাত্রী-ছাত্রী অংশ নেবে| তাঁদেরক কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক বেছে নিয়েছে আগরতলার বিভিন্ন স্কুল থেকে। তাঁরা দিল্লিতে গিয়ে এই অনুষ্ঠানে অংশ নেবে এবং পরীক্ষার চাপ হ্রাস করার দিক দিশা নিয়ে তাঁরা দেশের প্রধানমন্ত্রীকে প্রশ্ন করার সুযোগ পাবে| ইতিমধ্যেই তারা দিল্লির উদ্দ্যেশে রওয়ানা হয়ে গিয়েছে|

এই ছাত্র-ছাত্রীরা হলো আগরতলা শ্রীকৃষ্ণ মিশন স্কুলের একাদশ ক্লাসের পড়য়া উর্মিতনু সেন, মডার্ণ হাইস্কুলের পড়ুয়া নবম শ্রেণীর কৃতি দেব, দ্বাদশের পড়ুয়া ইনসা আখতার এবং লঙ্কামুড়া হাইস্কুলের সুশান্ত বুদ্রপাল। উর্মিতনু এবং কৃতি নির্বাচিত হয়েছে মন্ত্রকের প্রশ্নের জবাবের ভিত্তিতে। প্রধানমন্ত্রীর পোর্টাল মাই গভ ডট ইনের মাধ্যমে। সুশান্ত রুদ্রপাল একজন থ্রি ডি ভিজুয়াল আর্টিস্ট এবং ইনসা আখতার যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থান পেয়েছিল দিল্লিতে সদ্য সমাপ্ত কলা উৎসবে।                            

আগরতলা দুরদর্শন নিউজ এর সাথে পৃথক সাক্ষাত্কারে এই চার পড়ুয়া এই অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য তাদের বাছাই করায় এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলার সুযোগ পাওয়ায় তারা শিক্ষা মন্ত্রকের উদ্দ্যেশে কৃতজ্ঞতা ব্যক্ত করেছে। তাঁদের মতে তারা প্রত্যেকেই গভীর আগ্রহের সাথে পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে অংশ নেবার অপেক্ষায় আছে| প্রধানমন্ত্রীর সাথে মত বিনিময় এবং এরকম সর্বভারতীয় এক বিরাট মঞ্চে নিজেদেরকে মেলে ধরার জন্যও এ এক অনন্য সুযোগ বলে তাঁরা অভিমত প্রকাশ করে|

Releated Posts

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top