News Flash

  • Home
  • দিনের খবর
  • তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর
Image

তৃণমূল-কংগ্রেস সংঘর্ষে উত্তপ্ত হরিশ্চন্দ্রপুর

হরিশ্চন্দ্রপুর, ২৬ জানুয়ারি (হি.স.): পুকুর ভরাটকে কেন্দ্র করে কংগ্রেস ও তৃণমূলের বিবাদে উত্তেজনা মালদার হরিশ্চন্দ্রপুরে । নির্মীয়মাণ রাস্তার কাজের জন্য অবৈধভাবে কংগ্রেস নেতার পুকুরে মাটি ভরাট করে দখলের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। পালটা সেই রাস্তার কাজ আটকে দেওয়ার অভিযোগ উঠেছে কংগ্রেস নেতা তথা ভূমি কর্মাধক্ষ্যের স্বামীর বিরুদ্ধে। ঘটনায় রাস্তায় নেমে বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মী সমর্থকরা। কংগ্রেস নেতা এবং তাঁর অনুগামীদের সঙ্গে তর্কাতর্কি ধস্তাধস্তি শুরু হয় তৃণমূল কর্মীদের।

জানা গিয়েছে, মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের অন্তর্গত মহেন্দ্রপুর স্ট্যান্ড থেকে হরিশ্চন্দ্রপুর সদরের গোপাল কেডিয়া মোড় পর্যন্ত প্রধানমন্ত্রী সড়ক যোজনার আওতায় রাস্তা নির্মাণের কাজ হচ্ছে। শুক্রবার সেই কাজে বিপত্তি ঘটে। মহেন্দ্রপুর স্ট্যান্ডে বিবাদে জড়িয়ে পড়ে তৃণমূল এবং কংগ্রেস কর্মীরা। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি তথা হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতির ভূমি কর্মাধক্ষ্যের স্বামী আব্দুস শোভানের বিরুদ্ধে গায়ের জোরে রাস্তার কাজ আটকানোর অভিযোগ ওঠে। তৃণমূলের অভিযোগ, কংগ্রেস নেতার স্ত্রী ভূমি কর্মাধ্যক্ষ হওয়ায় উনি বিভিন্ন জায়গায় নিজের গায়ের জোর খাটাচ্ছেন। মাটি কাটার রয়েলিটি টাকার বিনিময়ে দিচ্ছেন। কাজ চলাকালীন ট্রাক্টর আটকে দিয়ে ট্রাক্টর চালককে মারতে উদ্যত হন তিনি। কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করেন। এরই প্রতিবাদে তৃণমূল কর্মীরা রাস্তাতেই বিক্ষোভ দেখাতে শুরু করে।

যদিও পালটা কংগ্রেসের দাবি, রাস্তার কাজে নিয়ম না মেনেই কংগ্রেস নেতার পুকুরে অবৈধভাবে মাটি ভরাট করে দখল করার চেষ্টা করছিল তৃণমূল কর্মীরা। নিয়ম অনুযায়ী, মাটি ভরাট হলে রাস্তার দুই ধারে হবে কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র একদিকে হচ্ছিল। যার প্রতিবাদ করেন কংগ্রেস নেতা। তার জন্য তৃণমূল কর্মীরা তাঁর উপর চড়াও হয়। এভাবেই রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে। নিয়ম না মেনে অবৈধভাবে মাটি ভরাট হচ্ছে।

Releated Posts

সাংবাদিক ও পরিবারের জন্য আগরতলা প্রেসক্লাব-আইএলএস হাসপাতালের যৌথ স্বাস্থ্য শিবির

আগরতলা, ২৫ জুলাই: সাংবাদিক ও তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে আগরতলা প্রেসক্লাব ও আইএলএস হাসপাতালের…

ByByNews Desk Jul 25, 2026

তৃণমূল নেতাদের আটক ঘিরে উত্তেজনা, স্কুটারে চড়ে প্রতিবাদস্থলে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের নেতা কুণাল ঘোষ এবং বৈশ্বানর চট্টোপাধ্যায়কে পুলিশ আটক করেছে বলে খবর পাওয়ার…

ByBySandeep Biswas Jul 25, 2026

‘এনইপি-২০২০ বাস্তবায়ন ও শতাধিক শিক্ষা সংস্কারের কৃতিত্ব ধর্মেন্দ্র প্রধানের’, পদত্যাগে প্রতিক্রিয়া বি.এল. সন্তোষের

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): বৃহত্তর সামাজিক স্বার্থের কথা মাথায় রেখেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধান ইস্তফা দিয়েছেন…

ByByNews Desk Jul 25, 2026

‘ধর্মেন্দ্র প্রধানের জনজীবন ছাত্রকল্যাণে আজীবন নিবেদিত’: ইস্তফার পর প্রশংসায় কিরেন রিজিজু

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর তাঁর দীর্ঘ জনজীবন ও ছাত্রকল্যাণে অবদানের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top