News Flash

  • Home
  • Uncategorized
  • সিরিয়ায় আইএস জঙ্গিদের বলি হলেন চার ফুটবলার
Image

সিরিয়ায় আইএস জঙ্গিদের বলি হলেন চার ফুটবলার

রাকা, ৯ জুলাই (হি.স.) : চার সিরিয় ফুটবলারের শিরশ্ছেদ করল জঙ্গিগোষ্ঠী আইএস| এই চার ফুটবলারের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ আনে তারা| এছাড়াও আইএসের নেতাদের মতে ফুটবল ইসলাম বিরোধী| এই জন্যই আইএসের হাতে বলি হলেন ওই চার ফুটবলার|
সিরিয়ার জনপ্রিয় ফুটবল ক্লাব আল শাবাবের খেলোয়াড় তারা| সিরিয়ার রাকা শহরে সবার চোখের সামনেই ওই চার ফুটবলারের শিরচ্ছেদ করে জঙ্গিরা| সেই সময় অনেক শিশুও সেখানে উপস্থিত ছিল| তাদের চোখের সামনেই হত্যা করা হয় ফুটবলারদের| এভাবে চোখের সামনে মানুষের শিরশ্ছেদের দৃশ্য দেখে শিশুরা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ে| এই চার ফুটবলার কুর্দ বিদ্রোহী গোষ্ঠী ওয়াইপিজির চর হিসেবে কাজ করত বলে দাবি করেছে আইএস|
শিরশ্ছেদ করার পর টুইটারে মৃত ব্যক্তিদের নাম ও ছবি প্রকাশ করে আইএস| ছবিতে সেই শিশুদের ভয়ার্ত চেহারা ফুটে ওঠে| নিহত ফুটবলাররা হচ্ছেন ওসামা আবু কুয়েত, এহসান আল শেখ, নেহাদ আল হুসেন ও আহমেদ আহাওয়াখ এমনটাই জানিয়েছে আইএস | প্রসঙ্গত দুবছর আগে থেকেই রাকা শহর দখল করে নেওয়ার পর সেখানে ফুটবলসহ সব ধরনের খেলা নিষিদ্ধ করে আইএস| গতবছর এশিয়ান টুর্নামেন্টে ইরাক ও জর্ডানের মধ্যে ফুটবল ম্যাচ দেখার অভিযোগে ১৩ শিশুকে শিরশ্ছেদ করে খুন করে আইএস জঙ্গিরা|-

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top