News Flash

  • Home
  • দেশ
  • অযোধ্যায় রাম মন্দির দেশের ইতিহাসে যুগান্তকারী অধ্যায় : রাষ্ট্রপতিসাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির
Image

অযোধ্যায় রাম মন্দির দেশের ইতিহাসে যুগান্তকারী অধ্যায় : রাষ্ট্রপতিসাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.) : সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ভাষণে এল রাম মন্দিরের প্রসঙ্গ । রাম মন্দিরের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এটি একটি যুগান্তকারী পরিবর্তনের সময়কাল।
রাত পোহালেই ৭৫ তম সাধারণতন্ত্র দিবস উদযাপন করবে ভারত। রীতি মেনে বৃহস্পতিবার সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে দেশবাসীর উদ্দেশ্যে ভাষণ দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। আর তাঁর সাধারণতন্ত্র দিবসের ভাষণে উঠে এল অযোধ্যার রাম মন্দির। রাম মন্দিরের উদ্বোধন ঐতিহাসিক ঘটনা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, “ এই সপ্তাহের শুরুতে, আমরা সকলেই অযোধ্যায় ভগবান শ্রী রামের জন্মস্থানে নির্মিত বিশাল মন্দিরে রাম রালালার প্রাণ প্রতিষ্ঠার ঐতিহাসিক অনুষ্ঠান প্রত্যক্ষ করেছি। ভবিষ্যতে, যখন এই ঘটনাটি একটি বিস্তৃত পরিপ্রেক্ষিতে দেখা হবে, ইতিহাসবিদরা এটিকে ভারতের সভ্যতাগত ঐতিহ্যের জন্য যুগান্তকারী পরিবর্তনের ঘটনা হিসাবে ব্যাখ্যা করবেন। যথাযথ বিচারিক প্রক্রিয়া ও দেশের সর্বোচ্চ আদালতের রায়ের পর মন্দির নির্মাণের কাজ শুরু হয়। এখন এটি একটি ভব্য স্থাপনা হিসাবে দাঁড়িয়েছে। এই মন্দির শুধু মানুষের বিশ্বাসই প্রকাশ করে না, বিচার প্রক্রিয়ার প্রতি আমাদের দেশবাসীর অগাধ বিশ্বাসেরও প্রমাণ।”
এদিন দেশবাসীর উদ্দেশ্যে ভাষণে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের কথাও তুলে ধরেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজের উন্নয়নে ও জনকল্যাণে কার্পুরি ঠাকুরের অবদানের কথা উল্লেখ করে তাঁর প্রতি শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি।
ভারতকে গণতন্ত্রের জননী উল্লেখ করে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, “দেশ এখন অমৃতকালের সূচনায় রয়েছে। এটা পরিবর্তনের সময়। দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ পেয়েছি আমরা। এই লক্ষ্য পূরণের জন্য প্রত্যেক নাগরিকের সহযোগিতা গুরুত্বপূর্ণ।”
এছাড়াও ভারতের মাটিতে হওয়া জি২০ সম্মেলন থেকে দেশের মহাকাশ অভিযান, দেশের ক্রীড়াবিদদের অসাধারণ সাফল্য- নানা বিষয়ই এদিন স্থান পেয়েছে রাষ্ট্রপতির ভাষণে। পাশাপাশি দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ”আসুন আমরা সবাই যেভাবে পারি দেশ ও দেশবাসীর সেবায় নিজেদের উৎসর্গ করি। এই প্রয়াসে আপনাদের সকলকে আমার শুভেচ্ছা।” হিন্দুস্থান সমাচার / কাকলি

Releated Posts

গুজরাটে বিরোধীদের কটাক্ষ মোদির, বললেন—‘মিথ্যার গুঞ্জন নয়, সত্যের হুঙ্কারের সঙ্গে রয়েছে ভারতের যুবসমাজ’

ভদোদরা, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): গুজরাটে ডেডিকেটেড ফ্রেইট করিডরের সুফল ব্যাখ্যা করতে গিয়ে মঙ্গলবার রাজনৈতিক বিরোধীদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থায় আরও বড় ভূমিকা নিচ্ছে ব্রিকস

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): উদীয়মান অর্থনীতিগুলির ক্রমবর্ধমান প্রভাবের মধ্যে নতুন বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে ব্রিকস আরও গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Sep 8, 2026

সরকারি নির্দেশ জারি না হওয়া পর্যন্ত অনশন চলবে, জানালেন জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নরা

শ্রীনগর, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): মাসিক স্টাইপেন্ড বৃদ্ধির দাবিতে জম্মু-কাশ্মীরের মেডিক্যাল ইন্টার্নদের অনশন মঙ্গলবার দ্বিতীয় দিনে পড়ল। বিক্ষোভকারী ইন্টার্নরা…

ByByNews Desk Sep 8, 2026

আগামী মে-জুনে দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল শুরু: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরি বুলেট ট্রেনের ট্রায়াল আগামী বছরের মে-জুন নাগাদ শুরু হতে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top