News Flash

  • Home
  • দেশ
  • মোদীজির দূরদর্শী নেতৃত্বে ভারত শীঘ্রই একটি উন্নত দেশে পরিণত হবে : জে পি নাড্ডা
Image

মোদীজির দূরদর্শী নেতৃত্বে ভারত শীঘ্রই একটি উন্নত দেশে পরিণত হবে : জে পি নাড্ডা

নয়াদিল্লি, ২৫ জানুয়ারি (হি.স.): শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত শীঘ্রই একটি উন্নত দেশে পরিণত হবে। আত্মবিশ্বাসের সঙ্গে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। তিনি বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী আমাদের জন্য একটি উল্লেখযোগ্য লক্ষ্য নির্ধারণ করেছেন, এবং সেই লক্ষ্য হল একটি ‘সক্ষম ভারত’, ‘আত্মনির্ভর ভারত’ এবং একটি ‘বিকশিত ভারত’ গড়ে তোলা। শুধুমাত্র মোদীজির মত একজন মহান নেতাই এই লক্ষ্য অর্জনে সাহায্য করতে পারেন।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার ভার্চুয়ালি প্রথমবারের ভোটারদের সঙ্গে আলাপচারিতায় অংশ নেন, এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও।

তিনি বলেছেন, “আমি সমস্ত নতুন ভোটারদের আন্তরিকভাবে অভিনন্দন ও স্বাগত জানাই, যারা প্রায় ৫,৮০০টি জায়গা থেকে ডিজিটাল মাধ্যমে যুক্ত হয়েছেন।” এদিন সংক্ষিপ্ত বক্তৃতায় নাড্ডা বলেছেন, “শুধুমাত্র প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত শীঘ্রই একটি উন্নত দেশে পরিণত হবে। আমার দীর্ঘ আত্মবিশ্বাস, আমরা একটি উন্নত ও আত্মনির্ভর দেশে পরিণত হবই।”

Releated Posts

ভারতের জ্বালানি রূপান্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বায়োফুয়েল: হরদীপ সিং পুরী

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বায়োফুয়েল মিশন, গ্রিন হাইড্রোজেন মিশন এবং ‘সমুদ্র মন্থন’-এর মতো রূপান্তরমূলক উদ্যোগ ভারতকে জ্বালানি ক্ষেত্রে…

ByByNews Desk Jul 26, 2026

রাহুলের চিঠিকে ঘিরে বিজেপি-কংগ্রেসের তরজা, ছাত্র আন্দোলনে পুলিশি পদক্ষেপে জবাবদিহির দাবি

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): নিট প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষায় অনিয়মের প্রতিবাদে আন্দোলনরত ছাত্রদের বিরুদ্ধে দিল্লি পুলিশের পদক্ষেপ নিয়ে…

ByByNews Desk Jul 26, 2026

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top